ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলভুক্ত কয়টি রাষ্ট্রের রানী এবং রাষ্ট্রপ্রধান ?
রানি দ্বিতীয় এলিজাবেথ ২১ এপ্রিল, ১৯২৬ সালে রাজা জর্জের রাজত্বকালে লন্ডনের বার্কলে স্কয়ারে জন্মগ্রহণ করেন। রানির পুরো নাম এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি উইন্ডসর। রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর তিনি উত্তরাধিকার সূত্রে ১৯৫২ সালে মাত্র ২৫ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন।
যুক্তরাজ্য ছাড়াও তিনি ১৪ টি দেশ ও অঞ্চলের রানি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ৫৬ সদস্যের জোট কমনওয়েলথের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বকালে ব্রিটেনে ১৬ জন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদী রাজশাসক রানি এলিজাবেথ ৮ সেপ্টেম্বর, ২০২২ সালে ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯ সেপ্টেম্বর, ২০২২ সালে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে রানি এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
Related Questions
২০১২ সালের ১৪ মার্চ ইটলস বঙ্গোপসাগরে বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা চিহ্নিত করে রায় দেয়। ১ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা ওপর বাংলাদেশ অধিকার লাভ করে।
(i) ধূমকেতু (Comet): পানি, মিথেন ও অ্যামোনিয়া গ্যাস কোনো নিরেট ক্ষুদ্র শিখা খন্ডের ওপর জমে তৈরি হয় ধূমকেতু। 76 বছর পর পর এদের একবার দেখা যায়। হ্যালির ধূমকেতু এমন একটি ধূমকেতু ।
(ii) উল্কা (Meteors): আকাশে অনেক সময় ছোট আগুনের গোলা ছুটতে দেখা যায়। এরা নক্ষত্র বা তারা নয়। এরা হলো উল্কা। খুব ক্ষুদ্র শিলা খন্ড যখন পৃথিবীর কাছাকাছি আসে তখন পৃথিবীর অভিকর্ষের টানে প্রচন্ড বেগে বায়ুমন্ডলে প্রবেশ করে এবং বায়ুর কণার সাথে ঘর্ষণে জ্বলে ওঠে।
বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ৩ টি দেশ সদস্যপদ লাভ করে। এগুলো হচ্ছে - বাংলাদেশ' গ্রানাডা এবং গিনি সিবাউ' এর পূর্বে জাতিসংঘের সদস্য দেশ ৩ টি নিয়ে জাতিসংঘের সদস্য সংখ্যা দাড়ায় ১৩৮ টিতে। তবে বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬তম, গ্রানাডা ১৩৭ তম এবং গিনি সিবাউ ১৩৮ তম সদস্যপদ লাভ করে।
জব সলুশন