বেনেলাক্স” বলতে যে দেশগুলোকে বোঝায়-
বেনেলাক্স(BENELUX) পশ্চিম ইউরোপের ৩ টি দেশের প্রতিবেশি দেশের রাজনৈতিক-অর্থনৈতিক(politico-economic) জোট। এর সদস্য দেশ বেলজিয়াম , নেদারল্যান্ড, ও লুক্সেমবার্গ।
Related Questions
' স্টেপস' ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। এর ভাস্করের নাম - - - - হামিদুজ্জামান খান।
হামিদুজ্জামান খান একজন খ্যাতিমান বাংলাদেশী শিল্পী ও ভাস্কর। ফর্ম, বিষয়ভিত্তিক ও নিরীক্ষাধর্মী ভাস্কর্যের জন্য তিনি সুপরিচিত। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত একাত্তর স্মরণে শীর্ষক কাজের জন্য তিনি ভাস্কর হিসেবে ১৯৭৬ সালে বাংলাদেশে খ্যাতি লাভ করেন।
পরবর্তীতে ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের রাজধানী সিউলে অলিম্পিক ভাস্কর্য পার্কে ভাস্কর্য স্থাপনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিসরে পরিচিতি অর্জন করেন। ভাস্কর্যটির নাম স্টেপস্ (সিড়ি)। এটি কপার দিয়ে তৈরি, উচ্চতা ১৩ ফুট। সিউল অলিম্পিক পার্কের ভাস্কর্য উদ্যানে একশ পঞ্চাশটি দেশের ভাস্কর্যের পাশাপাশি এটি বাংলাদেশের অংশগ্রহণ হিসেবে স্থান পায়।
ভেঙ্গী ভ্যালি- কাপ্তাই থেকে প্লাবিত রাঙামাটি হালদা ভ্যালি- খাগড়াছড়ি নাপিতখালি ভ্যালি- কক্সবাজার
- ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে নেদারল্যান্ডস বা হল্যান্ড থেকে আগত আলু বাংলাদেশে চাষের বিস্তার লাভ করে।
- বাংলাদেশে চাষকৃত উন্নতজাতের কয়েকটি আলু হলো- হীরা, ডায়ামন্ট, কার্ডিনাল, চমক, কুফরি সুন্দরী, রাজা, বারাকা, জারলা, বিনেলা, গ্রানোলা ইত্যাদি।
- প্রায় ৭০০ বছর আগে পলিনেশীয় বিভিন্ন জাতি নিউজিল্যান্ড আবিষ্কার করে ও এখানে বসতি স্থাপন করে। এরা ধীরে ধীরে একটি স্বতন্ত্র মাওরি সংস্কৃতি গড়ে তোলে।
- ১৬৪২ সালে প্রথম ইউরোপীয় অভিযাত্রী, ওলন্দাজ আবেল তাসমান, নিউজিল্যান্ডে নোঙর ফেলেন।
- ১৮শ শতকের শেষ দিক থেকে অভিযাত্রী, নাবিক, মিশনারি, ও বণিকেরা নিয়মিত এখানে আসতে থাকে।
- ১৮৪০ সালে ব্রিটিশ সাম্রাজ্য ও নিউজিল্যান্ডের মাওরি গোত্রগুলি চুক্তি স্বাক্ষর করে এবং এর ফলে নিউজিল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে।
- মাওরিদেরকে ব্রিটিশ নাগরিকদের সমান মর্যাদা দেওয়া হয়। এসময় নিউজিল্যান্ডে ব্যাপকভাবে ইউরোপীয় বসতি স্থাপন শুরু হয়।
- ইউরোপীয় অর্থনৈতিক ও বিচার ব্যবস্থা আরোপের ফলে মাওরিরা তাদের বেশিরভাগ জমি জমা ইউরোপীয়দের কাছে হারিয়ে দরিদ্র হয়ে পড়ে।
- ১৯৩০-এর দশকে নিউজিল্যান্ডকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হতে থাকে। অর্থনীতিতে সরকারের হস্তক্ষেপ বাড়ানো হয়।
- একই সময়ে মাওরিদের মধ্যে এক ধরনের সাংস্কৃতিক বিপ্লব বা রনেসঁস ঘটে।
- মাওরিরা বিরাট সংখ্যায় শহরে বসতি স্থাপন করা শুরু করে এবং নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু করে।
কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত - - - - - পটুয়াখালীর কুয়াকাটা।
কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা "সাগর কন্যা" হিসেবে পরিচিত।
১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়।
- ১৭৬০ সালে পার্বত্য অঞ্চল ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসার পর ইংরেজরা অধিক টাকার বিনিময়ে বাইরের লোকদের কাছে এ অঞ্চলের তুলা বা কার্পাস কর আদায়ের চুক্তি করে ইজারা দিতে থাকে।
- ফলে চাকমাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে চাকমা দলপতি রাজা শের দৌলত ও তার সেনাপতি রামু খাঁর নেতৃত্বে ১৭৭৬ সালে প্রথমবার চাকমা বিদ্রোহ (অন্য নাম- কার্পাস বিদ্রোহ) সংঘটিত হয়।
- ১৭৮২ ও ১৭৮৪ সালে রামু খাঁর পুত্র জোয়ান বকস খাঁর (যিনি ‘জান বখশ খাঁ' নামেও পরিচিত) নেতৃত্বে আরো দুটি বিদ্রোহ হয়।
- সর্বশেষ বিদ্রোহ সংঘটিত হয় ১৭৮৭ সালে।
- ইংরেজরা বার বার সৈন্য পাঠিয়েও বিদ্রোহ দমন করতে না পেরে অবশেষে ১৭৮৯ সালে চাকমা রাজার সাথে সন্ধি স্থাপন করেন।
- অন্যদিকে, ব্রিটিশ বিরোধী অন্যতম জুমিয়া বা জুম্মা নেতা ছিলেন জুম্মা খান। যারা জুম চাষ করেন তাদের জুমিয়া বা জুম্মা বলা হয় ।
জব সলুশন