'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
ক) ধ্বনি দৃশ্যমান
খ) মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
গ) ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
ঘ) অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাধ্বনি
বিস্তারিত ব্যাখ্যা:
ধ্বনি হলো বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত এবং কানে শোনার যোগ্য আওয়াজ। তাই ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়, কিন্তু এটি দৃশ্যমান নয়। বর্ণ হলো ধ্বনির লিখিত বা দৃশ্যমান রূপ।
Related Questions
ক) শির+ছেদ
খ) শিরঃ+ছেদ
গ) শিরশ্+ছেদ
ঘ) শির+উচ্ছেদ
Note : নিয়ম অনুযায়ী, বিসর্গের (ঃ) পর 'চ' বা 'ছ' থাকলে বিসর্গস্থানে 'শ' হয়। এখানে, শিরঃ + ছেদ = শিরশ্ছেদ। তবে মূল বিসর্গ রূপটি হলো 'শিরঃ', তাই সঠিক বিচ্ছেদ 'শিরঃ+ছেদ'।
ক) হেডমাস্টার
খ) পরাজয়
গ) পরিশোধ
ঘ) ইতিহাস
Note : হেডমাস্টার' শব্দে 'হেড' একটি ইংরেজি উপসর্গ যা 'প্রধান' অর্থে ব্যবহৃত হয়েছে। 'পরা' (পরাজয়) এবং 'পরি' (পরিশোধ) সংস্কৃত উপসর্গ। 'ইতিহাস' শব্দে 'ইতি' একটি অব্যয়।
ক) কবিতা
খ) ছোটগল্প
গ) উপন্যাস
ঘ) নাটক
Note : শেষের কবিতা' একটি কাব্যধর্মী উপন্যাস। এর ভাষা, বর্ণনা এবং সংলাপে কবিতার আবহ থাকলেও এটি গঠনগতভাবে একটি উপন্যাস। এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
ক) সুখের পায়রা
খ) দুধের মাছি
গ) অমাবস্যার চাঁদ
ঘ) বসন্তের কোকিল
Note : সুখের পায়রা', 'দুধের মাছি' এবং 'বসন্তের কোকিল'— এই তিনটি বাগধারার অর্থই হলো সুসময়ের বন্ধু, যারা দুঃসময়ে পাশে থাকে না। কিন্তু 'অমাবস্যার চাঁদ' বাগধারাটির অর্থ হলো দুর্লভ বস্তু বা যার দেখা পাওয়া খুব কঠিন।
ক) প্রেমিক
খ) কবুতর
গ) গাল
ঘ) রাজহাঁস
Note : 'কপোত' একটি তৎসম শব্দ যার অর্থ পায়রা বা কবুতর। 'কপোত-কপোতী' অর্থ পায়রা-পায়রী। অন্যদিকে, 'কপোল' শব্দের অর্থ গাল।
ক) আল্লাহ
খ) আনারস
গ) রোজা
ঘ) রেস্তোরা
Note : রোজা' শব্দটি ফারসি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। 'আল্লাহ' আরবি শব্দ, 'আনারস' পর্তুগিজ শব্দ এবং 'রেস্তোরাঁ' ফরাসি শব্দ।
জব সলুশন