'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির রচয়িতা কে?

ক) নবীনচন্দ্র সেন
খ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ) মনমোহন বসু
ঘ) সৈয়দ শামসুল হক
বিস্তারিত ব্যাখ্যা:

* সৈয়দ শামসুল হক একজন বিখ্যাত বাংলাদেশী সাহিত্যিক।
* কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাঁকে 'সব্যসাচী লেখক' বলা হয়।
* সৈয়দ শামসুল হক মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমী পুরস্কার পান।
* বাংলা একাডেমী পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সে এ পুরস্কার লাভ করেছেন।
 

শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়' (১৯৭৬)
* এর রচনাকাল ১ মে থেকে ১৩ জুন, ১৯৭৫ খ্রিষ্টাব্দে লন্ডনের হ্যাম্পস্টেড শহরে।
* মহান স্বাধীনতা যুদ্ধ শেষে মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশের ঘটনা এ নাটকে স্থান পেয়েছে।

তাঁর রচিত অন্যান্য নাটক: 
* নূরলদীনের সারা জীবন (১৯৮২),
* ‘গণনায়ক’ (১৯৭৬),
* ‘এখানে এখন’ (১৯৮৮),
* ‘ঈর্ষা ।

Related Questions

ক) মীর মশাররফ হোসেন
খ) শিশির ভাদুড়ী
গ) নুরুল মোমেন
ঘ) আনিস চৌধুরী
Note :

"মানচিত্র" নাটক রচনা করেন - আনিস চৌধুরী। তিনি একজন সমাজ সচেতন বাংলাদেশি নাট্যকার ও ঔপন্যাসিক। ১৯৬৮ সালে তিনি নাটকে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য নাটক: মানচিত্র, অ্যালবাম, চেহারা ইত্যাদি।

ক) সরদার জয়েন উদ্দীন
খ) আনিস চৌধুরী
গ) শহীদুল্লাহ কায়সার
ঘ) শওকত ওসমান
Note :

• 'ক্রীতদাসের হাসি' উপন্যাসের রচয়িতা শওকত ওসমান।
• তাঁর রচিত আরও কয়েকটি উপন্যাস— জননী, জাহান্নাম হইতে বিদায়, সমাগম, দুই সৈনিক, নেকড়ে, অরণ্য, জলাংগী, রাজা উপাখ্যান, চৌরসন্ধি।

ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়
গ) বুদ্ধদেব বসু
ঘ) শহীদুল্লাহ কায়সার
Note :

'গৃহদাহ' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। এটি তাঁর অন্যতম প্রভাবশালী এবং সমালোচিত একটি কাজ।

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) মোহিতলাল মজুমদার
ঘ) কাজী নজরুল ইসলাম
Note :

মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সনেট রচনার পথিকৃৎ। তিনি ইতালীয় সনেটের আদলে অমিত্রাক্ষর ছন্দে সনেট রচনা করে বাংলা সাহিত্যে নতুন ধারার সূচনা করেন।

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) কবি জসীমউদদীন
Note :

- রবীন্দ্রনাথের ঠাকুরের প্রথম কাব্য সংকলন চয়নিকা। এটি ১৯০৯ সালে প্রকাশিত হয়। এর প্রথম সংস্করণে ১৩০ টি কবিতা ছিল।
- সঞ্চিতা কবিতা সংকলন কাজী নজরুলের কাব্য সংকলন।
- সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন।

জব সলুশন

বাংলাদেশ নৌবাহিনী- অদক্ষ শ্রমিক 07-08-2026

বাংলাদেশ নৌবাহিনী- উচ্চমান সহকারী 07-08-2026

বাংলাদেশ ব্যাংক — সহকারী পরিচালক 2026-07-17

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় -সহকারী প্রকৌশলী (সিভিল) 04-08-2026

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (31-07-2026)

জনপ্রশাসন মন্ত্রণালয় - সরকারি কর্মচারী হাসপাতাল - ও.টি. নার্স 27-07-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন