সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?
আলোর বেগ প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার। অপরের দিকে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় ১৫ কোটি কিমি। এ হিসাবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় ৫০০ সেকেন্ড বা ৮.৩২ মিনিট।
Related Questions
বিশ্ববিখ্যাত মোনালিসা (Mona Lisa) চিত্রটির চিত্রকর হলেন ইতালীয় রেনেসাঁসের কালজয়ী শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি। তিনি ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যবর্তী সময়ে পপলার কাঠের ওপর তেলরঙে এই চিত্রকর্মটি আঁকা শুরু করেন。 বর্তমানে এই মাস্টারপিসটি ফ্রান্সের প্যারিসের ল্যুভ মিউজিয়াম (Louvre Museum)-এ সংরক্ষিত আছে।
আফগানিস্তান নামক দেশে 'তালেবান' নামক রাজনৈতিক বা সামরিক সংগঠন বর্তমানে ক্ষমতায় অধিষ্ঠিত। ২০২১ সালের আগস্ট মাসে তারা আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং রাষ্ট্র পরিচালনা করছে।
হীরা সবচেয়ে শক্ত পদার্থ, তবে এর নমনীয়তা নেই বলে যথেষ্ট চাপ প্রয়োগে ভেঙ্গে ফেলা সম্ভব। দৃঢ়তা আর নমনীয়তা মিলিয়ে হিসেব করলে টাংস্টেন, টাইটানিয়াম, ক্রোমিয়াম ইত্যাদি সবচেয়ে শক্ত পদার্থের তালিকায় চলে আসবে।
সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে (১৯৯৭ সালে) ২২টি দেশ অংশগ্রহণ করে。এই টুর্নামেন্টের ফাইনালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে。
২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হয়েছিল।
জব সলুশন