পরের 'ই' কার ও 'উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে?
অপিনিহিতির সংজ্ঞা অনুযায়ী শব্দের শেষের বা মাঝের ই-কার বা উ-কার নির্ধারিত স্থানের আগে উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
Related Questions
ইংরেজিতে যাকে Epenthesis বলা হয় বাংলায় সেটিই অপিনিহিতি । এর অর্থ শব্দের মধ্যবর্তী কোনো স্বরধ্বনির (সাধারণত ই/উ) স্থান পরিবর্তন বা আগে উচ্চারিত হওয়া।
উচ্চারণের সুবিধার্থে সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে কোনো স্বরধ্বনি (অ, আ, ই, উ, এ, ও) আসলে তাকে মধ্যস্বরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলা হয়। ।
'ফিল্ম' শব্দের 'ল্ম' যুক্তবর্ণ ভেঙে মাঝখানে 'ই' কার যুক্ত হয়ে 'ফিলিম' হয়েছে। এটি মধ্য স্বরাগমের স্পষ্ট উদাহরণ।
'রত্ন' শব্দের 'ত্ন' যুক্তবর্ণ ভেঙে মাঝখানে 'অ' স্বরধ্বনি এসে 'রতন' হয়েছে। এটি স্বরভক্তি বা বিপ্রকর্ষের নিয়ম।
প্রেক > পেরেক। এখানে 'প্র' যুক্তবর্ণ ভেঙে মাঝখানে 'এ' স্বরধ্বনি এসেছে যা স্বরভক্তির উদাহরণ।
গ্রাম (গ্র্+আ+ম) থেকে গেরাম (গ্+এ+র্+আ+ম)। এখানে 'গ্র' যুক্তবর্ণের মাঝে 'এ' কার এসেছে যা মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ।
জব সলুশন