নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?

ক) আমি সাক্ষী দিয়েছি
খ) আমি সাক্ষ্য দিয়েছি
গ) আমি সাক্ষী দিতেছি
ঘ) আমি সাক্ষী দিলাম
বিস্তারিত ব্যাখ্যা:
আদালতে বা কোথাও মানুষ 'সাক্ষ্য' (Statement/Evidence) দেয়।

Related Questions

ক) সাক্ষ্যদান
খ) সাক্ষীদান
গ) সাক্ষীদাতা
ঘ) সাক্ষা উপস্থিত
Note : সাক্ষ্য (প্রমাণ) দান করা হয়। সাক্ষী (ব্যক্তি) দান করা যায় না।
ক) একটি গোপন কথা বলি
খ) একটি গোপনীয় কথা বলি
গ) এক গুপ্ত কথা বলি
ঘ) একটি গোপনীয়তার কথা বলি
Note :

শুদ্ধ বাক্য: একটা গোপনীয় কথা বলি।
- 'গোপনীয়' শব্দটি বিশেষণ, যার অর্থ গোপন করার যোগ্য।
- ড. হায়াৎ মামুদের ভাষা-শিক্ষা ও বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ অনুযায়ী বিশেষ্যের পূর্বে বিশেষণ হিসেবে 'গোপনীয়' শব্দের প্রয়োগ ব্যাকরণসিদ্ধ।

ক) টাকার প্রয়োজন নেই আমার
খ) আমার টাকার আবশ্যক নাই
গ) আমার টাকার আবশ্যকতা নাই
ঘ) সবগুলো
Note : 'আবশ্যক' বিশেষণ; 'আবশ্যকতা' বিশেষ্য। 'আমার টাকার আবশ্যকতা (প্রয়োজন) নাই' বাক্যটি শুদ্ধ।
ক) আমার কথাই প্রমান হলো
খ) আমার কথাই প্রমাণ হলো
গ) আমার কথাই প্রমাণিত হলো
ঘ) আমার কথাই প্রমানিত হলো
Note : প্রমাণ বিশেষ্য; প্রমাণিত বিশেষণ। বাক্যটিতে 'প্রমাণিত হলো' ব্যাকরণগতভাবে সঠিক।
ক) শ্রদ্ধাস্পদেষু
খ) শ্রদ্ধাস্পদেসু
গ) শ্রদ্ধাস্পদাশু
ঘ) শ্রদ্ধাস্পদীয়া
Note : পুরুষদের ক্ষেত্রে শ্রদ্ধাস্পদেষু ব্যবহৃত হয়।
ক) কল্যাণীয়েষু
খ) সুচরিতেষু
গ) শ্রদ্ধাস্পদাসু
ঘ) প্রীতিভাজনেষু
Note :

শ্রদ্ধেয়া নারীকে সম্বোধনে 'শ্রদ্ধাস্পদাসু' ব্যবহৃত হয়।

জব সলুশন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - পরিদর্শক 14-11-2026

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন- বেঞ্চ সহকারী 14.11.2026

প্রতিরক্ষা মন্ত্রণালয়- সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল) 13-11-2026

সমন্বিত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান- সিনিয়র অফিসার 13-11-2026

সিকিউরিটি প্রিন্টিং প্রেস-অফিসার জেনারেল 13-11-2026

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-উপ সহকারী প্রকৌশলী 11-11-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন