সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
বুধ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ। এই গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত। সূর্য থেকে এর গড় দূরত্ব ৫.৮ কোটি কিলোমিটার। এর ব্যাস ৪, ৮৫০ কিলোমিটার।
Related Questions
নিরক্ষরেখা কেন্দ্র করে উত্তরে বা দক্ষিনে কোন স্থানের কৌণিক দূরত্ব কে ঐ স্থানের অক্ষাংশ বলে। ভূ গোলকের উত্তর গোলার্ধে ৯০ টি এবং দক্ষিণ গোলার্ধে ৯০ টি মোট ১৮০ অক্ষাংশ রেখা আছে।
বায়োগ্যাস মূলত মিথেন সমৃদ্ধ গ্যাস। পশুর গোবর, মানুষের বজ্র ও শষ্যের অবশেষে বায়ু বদ্ধ পাত্রে গাঁজানোর মাধ্যমে এটি তৈরি করা হয়। বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত ১:২।
জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ফর্মালিন (Formalin) ব্যবহৃত হয়।
ফর্মালিন হলো ফরম্যালডিহাইডের (Formaldehyde) একটি জলীয় দ্রবণ, সাধারণত এর ঘনত্ব প্রায় ৪০% থাকে। এটি একটি কার্যকর জীবাণুনাশক, যা ব্যাকটেরিয়া এবং ছত্রাক মেরে ফেলে এবং পচন প্রক্রিয়া রোধ করে। জীববিদ্যা পরীক্ষাগারে মৃত প্রাণী ও টিস্যু সংরক্ষণ করতে ফর্মালিন ব্যবহার করা হয়, যাতে তাদের গঠনগত অখণ্ডতা বজায় থাকে এবং পচন না ধরে।
অন্যান্য বিকল্পগুলি হলো:
সোডা (Soda): বেকিং সোডা মূলত খাদ্যদ্রব্য তৈরি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, দুর্গন্ধ দূরীকরণ এবং রূপচর্চায় ব্যবহৃত হয়।
ভিনেগার (Vinegar): এটি রান্না, আচার সংরক্ষণ এবং পরিষ্কারের কাজে ব্যবহৃত হয়।এটি খাবারে ইস্ট বা ছত্রাক জমাতে বাধা দেয়, কিন্তু জীব সংরক্ষণে ফর্মালিনের মতো এর কার্যকারিতা নেই।
গ্লিসারিন (Glycerin): গ্লিসারিন মূলত ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং রূপচর্চায় ব্যবহৃত হয়। কিছু ক্ষেত্রে এটি উদ্ভিদ বা নরম নমুনা সংরক্ষণে আর্দ্রতা বজায় রাখতে ব্যবহৃত হতে পারে, তবে পচন নিবারণে এর ভূমিকা ফর্মালিনের মতো শক্তিশালী নয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠন করা হয়।
১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) , মেহেরপুর শপথ গ্রহণ করেন।
১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর তৎকালীন ভিপি আ. স. ম. আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্রসভায় বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন।
মাকড়সা আর্থোপোডা পর্বের আর্চেনিডা শ্রেণীর প্রাণী। আর্চেনিডা পর্বের প্রাণীদের আটটি পা থাকে।
জব সলুশন