বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ-এর পদবী কি ছিল?
ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ (১ মে ১৯৪৩ - ৮ এপ্রিল ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাঁদের অন্যতম।
Related Questions
বাংলা দেশের দীর্ঘতম, প্রশস্ততম, গভীরতম নদী মেঘনা। মেঘনা নদী আসামের নাগা মণিপুরের দক্ষিণে লুসাই পাহাড়ে উৎপন্ন হয়েছে এবং পতিত হয়েছে বঙ্গোপসাগরে।
মুঘলদের আদি বাসভূমি মঙ্গোলিয়া। ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর। পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদীকে পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় ২১ এপ্রিল, ১৫২৬ সালে।
বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করা ভৌগোলিক কাল্পনিক রেখাটির নাম কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer)। অক্ষাংশ অনুযায়ী এটি ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশে বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। এই রেখার অবস্থানের কারণেই বাংলাদেশে ক্রান্তীয় বা উষ্ণমণ্ডলীয় জলবায়ু বিরাজ করে।
শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশে পালিত একটি বিশেষ দিবস। প্রতিবছর বাংলাদেশে ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল।
মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'।
মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট নাসির উদ্দিন মুহাম্মদ হুমায়ুন বাংলায় এসে বাংলার আবহাওয়া ভূ প্রকৃতি এবং অফুরন্ত সম্পদ দেখে বাংলার নাম রাখেন জান্নাতাবাদ।
বাংলাদেশের এভারেস্ট বিজয়ী:
১ম - মুসা ইব্রাহিম - ২৩ মে, ২০১০
২য় - এম এ মুহিত - ২১ মে, ২০১১ ও ১৯ মে, ২০১২
৩য় - নিশাত মজুমদার - ১৯ মে, ২০১২
৪র্থ - ওয়াসফিয়া নাজরীন - ২৬ মে, ২০১২
৫ম - মোহাম্মদ খালেদ হোসেন - ২০ মে, ২০১৩
জব সলুশন