ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?
ঢাকা বিভাগে মোট ১৩টি জেলা রয়েছে। জেলাগুলো হলো :
১. ঢাকা
২. ফরিদপুর
৩. গাজীপুর
৪. গোপালগঞ্জ
৫. কিশোরগঞ্জ
৬. মাদারীপুর
৭. মানিকগঞ্জ
৮. মুন্সিগঞ্জ
৯. নারায়ণগঞ্জ
১০. নরসিংদী
১১. রাজবাড়ী
১২. শরীয়তপুর
১৩. টাঙ্গাইল
Related Questions
১৯২৫ সালে কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদে হরপ্রসাদ শাস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার গবেষণা ও সাহিত্যচর্চার প্রস্তাব করেন। বিভাগোত্তরকালে ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ঢাকায় পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মলনে মূল সভাপতির অভিভাষণে শহীদুল্লাহ একটি একাডেমি গড়ার কথা বলেন। পরবর্তীতে ১৯৫২ সালের ভাষা আন্দলনের ফলে বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতির গবেষণা ও চর্চার কেন্দ্ররুপে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি আরও জোরালো হয়। অবশেষে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঐতিহাসিক বর্ধমান হাউসে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়, যা উদ্বোধন করেন যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার ।
- বাংলা একাডেমির প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা (স্পেশাল অফিসার) মোহাম্মদ বরকতুল্লাহ।
- বাংলা একাডেমির প্রথম সভাপতি ছিলেন মওলানা মোহাম্মদ আকরম খাঁ।
- বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক।
- বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক অধ্যাপক মযহারুল ইসলাম।
'সোনালি আঁশের দেশ' বলা হয় বাংলাদেশকে। বিপুল পরিমাণ উন্নত মানের পাট উৎপাদনের জন্য এবং একসময় পাট রপ্তানি থেকে দেশের অর্থনীতি ও বৈদেশিক আয়ের সিংহভাগ আসায় বাংলাদেশকে এই বিশেষ নামে ভূষিত করা হয়।
মুজিবনগর সরকার বা বাংলাদেশের অস্থানীয় সরকার গঠিত ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুর জেলার ভবের পাড়া আম্র-কাননে।শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় ১৯৭১ সালের ১৭ এপ্রিল।
বাংলাদেশের পক্ষে আত্মসমর্পণ অনুষ্ঠানে অংশ নেন - এ কে খন্দকার।
পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের দলিলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল ৪.৩১ মিনিটে ঢাকার রমনা রেস কোর্স ময়দানে জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী সই করেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) বাংলাদেশের সংবিধানের ১৩৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়েছে।
বাংলাদেশের বিখ্যাত মণিপুরি নাচ সিলেট অঞ্চলের। রংপুর, রাজশাহী অঞ্চলের বিখ্যাত নৃত্য ঝুমুর।
রাখাইন - সাংগ্রাং
গারো - ওয়ানগালা
চাকমা - বিজু/বিঝু
জব সলুশন