'অর্বাচীন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
অর্বাচীন শব্দের অর্থ নবীন, আধুনিক, অপ্রবীণ। সুতরাং অর্বাচীন - এর বিপরীত শব্দ প্রাচীন।
Related Questions
অন্ধকারের সমার্থক শব্দ: আধাঁর , তমসা, তিমির, শর্বর।
আমরা জানি, ব্যঞ্জনধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে। কতগুলো ব্যঞ্জনসন্ধি বিশেষ নিয়মে সাধিত হয়। যেমন:
উৎ + যোগ = উদ্যোগ
উৎ + স্থান = উত্থান
আশীবিষ (আশীতে বিষ যার = আশীবিষ) বহুব্রীহি সমাস। এটি মূলত একটি ব্যধিকরণ বহুব্রীহি সমাস, কারণ এখানে পূর্বপদ (আশীতে) ও পরপদ (বিষ) কোনটির অর্থ না বুঝিয়ে নতুন একটি অর্থ (সাপ) বোঝাচ্ছে।
অনুতাপ (তাপের পশ্চাৎ) সমাসটি মূলত অব্যয়ীভাব সমাস। তবে অনেক ক্ষেত্রে এটিকে প্রাদি সমাস হিসেবেও গণ্য করা হয়, কারণ 'অনু' একটি উপসর্গ।
ব্যাসবাক্য: তাপের পশ্চাৎ = অনুতাপ (পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব)
ব্যাসবাক্য: অনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ (প্রাদি)
আষাঢ়ে বৃষ্টি নামে। প্রদত্ত বাক্যে আষাঢ়ে শব্দটি অধিকরণ কারকে ৭মী। কারণ,
ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে ৭মী অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। প্রদত্ত বাক্যে আষাঢ় শব্দটি দ্বারা কাল বুঝায় আর "এ" হচ্ছে ৭মী বিভক্তি।
তাই সঠিক উত্তর: অধিকরণ কারকে ৭মী।
সঠিক উত্তর করণ কারকে ৭মী
অল্প শোকে কাতর। বাক্যটিতে শোকে শব্দটি করণ কারকে ৭মী। কারণ, করণ শব্দটির অর্থ - যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনেরর যন্ত্র, সহায়ক বা উপকরণকেই করণ কারক বলা হয়। বাক্যের ক্রিয়াপদকে "কীসের দ্বারা" বা " কী উপায়ে" প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই করণ কারক। প্রদত্ত বাক্যে "কিসের দ্বারা" কাতর প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় শোক । আর "য়" ৭মী বিভক্তি। তাই সঠিক উত্তর: করণ কারকে ৭মী।
জব সলুশন