যার আগমনের কোন তিথি নেই-- এক কথায় হবে ---
"যার আগমনের কোনো তিথি বা সময় জানা নেই"—এক কথায় তাকে অতিথি বলা হয়।
Related Questions
'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ মন্দ ভাগ্য।
ইঁদুর কপালে (মন্দ ভাগ্য) – এতো কষ্ট করেও সুখের মুখ দেখলে না, তুমি আসলেই একটা ইঁদুর কপালে।
আদিষ্ট শব্দের অর্থ - আদেশ বা উপদেশ প্রাপ্ত, নিযুক্ত ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
নিষিদ্ধ শব্দের। অর্থ - অনুচিত, অন্যায়, বে - আইনী, নিষেধ করা হয়েছে এমন। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
তাই, আদিষ্ট শব্দের বিপরীত শব্দ নিষিদ্ধ।
উচাটন শব্দের সমার্থক শব্দ হলো উৎকণ্ঠা।
'চলচ্চিত্র' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ হলো চলৎ + চিত্র।
'শশব্যস্ত' কর্মধারয় সমাস (শশকের ন্যায় ব্যস্ত)। যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
'অবোধ' বহুব্রীহি সমাস (নাই বোধ যায়)।
যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে।
বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।
জব সলুশন