‘অনুকম্পা’ শব্দের ইংরেজি কোনটি?
-clemency (noun) কোমলতা, অনুকম্পা।
-অন্যান্য শব্দার্থ হলো- Enthral- দাসত্বে আবদ্ধ করা Erudition- পাণ্ডিত্য Fathom- অনুধাবন করা, গভীরতা নির্ণয় করা।
Related Questions
মধ্যযুগের সবচেয়ে উল্লেখযােগ্য মুসলমান কবি ছিলেন আলাওল।
আরাকান রাজসভার তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি আলাওল।
তার রচিত 'পদ্মাবতী' (১৬৫১) কাব্য অযোধ্যার কবি মালিক মুহম্মদ জায়সির হিন্দিকাব্য 'পদুমাবৎ' অবলম্বনে রচনা করা হয়েছে । 'পদুমাবৎ' কাব্যগ্রন্থটি ১৫৪০ সালে রচিত হয় ।
• কবি আলাওলের সাহিত্যকর্ম গুলো হলোঃ
- পদ্মাবতী,
- সিকান্দারনামা,
- তোহফা,
- সপ্ত পয়কর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসি-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে যোগদান করেন। ২২ ফেব্রুয়ারি পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর তিনি লাহোরে যান।
অস্ট্রিক প্রাচীন বাংলার একটি নৃ - গোষ্ঠী।
প্রাচীন সাহিত্যে এরা নিষাদ নামে পরিচিত।
এরা বাংলাদেশের কোল, ভীল, সাঁওতাল প্রভৃতি জনগোষ্ঠীর পূর্বপুরুষ রূপে চিহ্নিত।
ফলে বাংলার আদি অধিবাসীদের অস্ট্রিক ভাষাভাষী ছিলেন।
-প্রান্তিক হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অন্তর্গত বান্দরবান জেলায় অবস্থিত।
-বান্দরবান থেকে কেরাণীহাট যাবার পথে হলুদিয়া নামক স্থানে এর অবস্থান।
-কেরাণীহাট থেকে ২০ মিনিট গাড়ি চালালে এ হ্রদে পৌঁছানো সম্ভব।
-জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার।
যখন কোনও জাতি বা জনগোষ্ঠী তাদের স্বদেশভূমি থেকে বিশ্বের অন্যত্র বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, তখন সেই ব্যাপারটিকে বিক্ষিপ্ত উদ্বাসন (ইংরেজি: Diaspora) বলা হয়। সাধারণত বিক্ষিপ্ত উদ্বাসন পরিভাষাটি দ্বারা কোন জনগোষ্ঠীর তাদের স্বভূমি থেকে অনৈচ্ছিকভাবে ছড়িয়ে পড়াকে বোঝানো হয়।
স্বাধীন বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ ১৯৭৩ সালে। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনসহ ৩১৫টি আসনের মধ্যে আওয়ামী লীগ ৩০৬, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২টি, বাংলাদেশ জাতীয় লীগ ১টি এবং স্বতন্ত্র সদস্যরা ৬টি আসনে জয়লাভ করে। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭৩ এর ১৬ মার্চ নতুন মন্ত্রিসভা গঠিত হয়।
জব সলুশন