ঢাকা সিটি কর্পো, ১ম নির্বাচিত মেয়র কে ছিলেন?
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন মোহাম্মদ হানিফ। তিনি ১৯৯৪ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সরাসরি ভোটে জয়লাভ করে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
Related Questions
১৯৭২ সালের ২৩ মার্চ রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়। ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। পরদিন ৩৪ জন সদস্যের সমন্বয়ে ডঃ কামাল হোসেনের সভাপতিত্বে একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। গণপরিষদে বিবেচনার জন্য ১২ অক্টোবর সংবিধান বিল উত্থাপন করা হয়। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর করা হয়।
প্রতিনিধিত্বমূলক গনতন্ত্রে বিরোধী দলকে বিকল্প সরকার বলা হয়। বিরোধী দল হল সেই দল বা জোট যারা ক্ষমতাসীন দলের বিরোধিতা করে।
- তারা ক্ষমতাসীন দলের কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করে।
- বিরোধী দল ক্ষমতাসীন দলের ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দেয় এবং জনগণের কাছে তুলে ধরে। তারা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- উন্নত দেশে সরকারকে জবাবদিহি করার জন্য সরকারের বিপরীতে বিরোধী দলও একটি মন্ত্রিসভা গঠন করে। এটিকে বলা হয় ছায়া মন্ত্রিসভা (শ্যাডো কেবিনেট)।
চীনের হান রাজবংশের রাজা গাওজু - এর সময়ে মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে খ্রিষ্টপূর্ব ২০৭ অব্দে। পরীক্ষার মাধ্যমে তিনিই সর্বপ্রথম রাজকর্মকর্তা নিয়োগের ব্যবস্থা চালু করেন, যারা রাজাকে প্রশাসনিক কাজে সার্বিক সহযোগিতা করতো।
মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধ - ভিত্তিক জাদুঘর। এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন হয় ১৯৯৬ সালে ২২ মার্চ । মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ সংগ্রহ আছে এই জাদুঘরে।
- MySQL একটি ওপেন সোর্স ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) যা ডেটা সংরক্ষণ এবং পরিচালনা করার জন্য ব্যবহৃত হয়।
- এটি Oracle Corporation দ্বারা ডেভলপ এবং সাপোর্ট করা হয় এবং বিশ্বব্যাপী অনেক অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটে ব্যবহৃত হয়।
- MySQL ওপেন সোর্স হওয়ায় এটি বিনামূল্যে ব্যবহার করা যায় এবং এর সোর্স কোডও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে।
DBMS (Database Management System) কী?
- DBMS হলো একটি সিস্টেম যা ডেটা সংরক্ষণ, সুরক্ষা, আধুনিককরণ এবং পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার প্রোগ্রামের সমষ্টি।
- DBMS ডেটাবেজে তথ্য সংরক্ষণ ও সহজে অ্যাক্সেস করতে ব্যবহৃত হয় এবং এটি তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে।
• কয়েকটি জনপ্রিয় ওপেন সোর্স DBMS হলো:
- Altibase
- Cubrid
- Maria DB
- MongoDB
- MySQL
- PostgreSQL
- Cassandra
- SQLite
* পূর্ববঙ্গ ও আসাম ছিল ব্রিটিশ ভারতের একটি স্বল্পকাল স্থায়ী প্রদেশ। ১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কার্জনের সময়ে বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয় যা বঙ্গভঙ্গ নামে পরিচিত।
* ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর এই প্রদেশ গঠিত হয়। ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করা হয় এবং ১৬ অক্টোবর থেকে তা কার্যকর হয়।
* ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে গঠিত হয় 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশ। এ প্রদেশের রাজধানী স্থাপিত হয় ঢাকায়। পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ। এ প্রদেশের রাজধানী হয় কলকাতা।
জব সলুশন