নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
বাকী বাক্যগুলোর শুদ্ধরূপ ঃ
অশুদ্ধ বাক্য: আমি কারও সাতেও নেই, সতেরােতেও নেই।
শুদ্ধ বাক্য: আমি কারও সাতেও নেই, পাঁচেও নেই।
অশুদ্ধ বাক্য: আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
শুদ্ধ বাক্য: আপনি সপরিবারে আমন্ত্রিত।
অশুদ্ধ বাক্য: সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম ।
শুদ্ধ বাক্য: সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম ।
Related Questions
যেসব সন্ধিসমূহ স্বরসন্ধি বা ব্যঞ্জনসন্ধি বা বিসর্গসন্ধির নিয়মগুলো মেনে চলে না, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। তৎসম শব্দের সন্ধিতেই শুধু নিপাতনে সিদ্ধ সন্ধি হয়।
উদাহরণঃ
- কুল+অটা= কুলটা,
- গো+অক্ষ= গবাক্ষ,
- প্র+ঊঢ়= প্রৌঢ়,
- অন্য+অন্য= অন্যান্য,
- মার্ত+অণ্ড= মার্তণ্ড,
- শুদ্ধ+ওদন= শুদ্ধোদন ইত্যাদি।
‘ইতরবিশেষ‘ বাগধারার অর্থ পার্থক্য বা ভিন্নতা। অন্যদিকে ‘গভীর জলের মাছ“ চালাকি অর্থে; আমড়া কাঠের ঢেঁকি ও অকাল কুষ্মাণ্ড বাগধারার অর্থ অপদার্থ।
শুদ্ধ বানান মুমূর্ষু ।
মুমূর্ষু এর সঠিক বানান মু + মূ + র্ষু । আর বাকি বানান গুলো - মুমুর্ষু , মূমুর্ষ, মুমূর্ষ ভুল বানান । সুতরাং সঠিক উত্তর (b) ।
ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে চিন্তাবিপ্লব ঘটেছিল। এগার শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে ইসলামের আবির্ভাবের ফলে এ উপমহাদেশে মানুষের মধ্যে চিন্তাশক্তির ব্যাপক পরিবর্তন ঘটে। বিশেষ করে সুফি-মাশায়েখগণের ইসলাম প্রচারের ফলে নিম্নবর্গের হিন্দুসহ অন্যান্য ধর্মের মানুষের মধ্যে চিন্তশক্তির বিপ্লব ঘটে।
বাংলা ভাষার ধাতুগুলোকে ২০টি আদি গণে ভাগ করা হয়, যাদের মধ্যে একটি হলো কহ আদিগণ।
মিক নং.... ধাতুগণ...... উদাহরণ
১........... হ-আদিগণ...হ (হওয়া), ল (লওয়া) ইত্যাদি।
২.......... খা-আদিগণ.. খা (খাওয়া), ধা (ধাওয়া), পা (পাওয়া), যা (যাওয়া) ইত্যাদি।
৩.......... দি-আদিগণ.. দি (দেওয়া), নি (নেওয়া) ইত্যাদি।
৪.......... শু-আদিগণ.. চু (চোঁয়ানো), নু (নোয়ানো), ছু (ছোঁয়া) ইত্যাদি।
৫.......... কর্-আদিগণ...কর্ ( করা), কম্ (কমা), গড় (গড়া), চল (চলা) ইত্যাদি।
৬.......... কহ্-আদিগণ....কহ্ (কহা), সহ্ (সহা), বহ্ (বহা) ইত্যাদি।
৭.......... কাট্-আদিগণ....গাঁথ্, চাল্, আক্, বাঁধ্, কাঁদ্ ইত্যাদি।
৮.......... গাহ্-আদিগণ...চাহ্, বাহ্, নাহ্ (নাহান>স্নান) ইত্যাদি।
৯.......... লিখ্-আদিগণ....কিন্, ঘির্, জিত্, ফির্, ভিড়্, চিন্ ইত্যাদি।
১০.......... উঠ্-আদিগণ....উড়্, শুন্, ফুট্, খুঁজ্, খুল্, ডুব্, তুল্ ইত্যাদি।
১১.......... লাফা-আদিগণ........কাটা, ডাকা, বাজা, আগা (অগ্রসর হওয়া) ইত্যাদি।
১২.......... নাহা-আদিগণ ..গাহা ইত্যাদি।
১৩..........ফিরা-আদিগণ.....ছিটা, শিখা, ঝিমা, চিরা ইত্যাদি।
১৪.......... ঘুরা-আদিগণ...উঁচা, লুকা, কুড়া (কুড়াচ্ছে) ইত্যাদি।
১৫..........ধোয়া-আদিগণ......শোয়া, খোঁচা, খোয়া, গোছা, যোগা ইত্যাদি।
১৬..........দৌড়া-আদিগণ......পৌঁছা, দৌড়া ইত্যাদি।
১৭.......... চটকা-আদিগণ..........সমঝা, ধমকা, কচলা ইত্যাদি।
১৮..........বিগড়া-আদিগণ........হিচড়া, ছিটকা, সিটকা ইত্যাদি।
১৯..........উলটা-আদিগণ.......দুমড়া, মুচড়া, উপচা ইত্যাদি।
২০..........ছোবলা-আদিগণ.......কোঁচকা, কোঁকড়া, কোদলা ইত্যাদি।
জব সলুশন