'সন্ধি' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ধ্বনিতত্ত্বে আলোচিত হয় - ধ্বনি, সন্ধি, ণত্ব - ষত্ব বিধান; রূপ বা শব্দতত্ত্বে আলোচিত হয় - লিঙ্গ, পুরুষ, সমাস,বচন,কারক ও বিভক্তি; বাক্যতত্ত্বে - পদ বিন্যাস, বাক্য ও বাক্য বিন্যাস।
Related Questions
পোস্টাল কোড একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ । নিজের ঠিকানার পূর্ণতা দান করতে পোস্টাল কোডের কোন বিকল্প নেই।এছাড়া শেয়ার বাজারের স্টক হোল্ডারদের এনুয়াল রিপোর্ট/প্রসপেক্টাস পোস্টাল কোড অনুসারে ডাক বক্সএ এসে থাকে। আবার অনেক সময় চাকরির ইন্টারভিউর তারিখ/সময়, এপইন্টমেন্ট লেটার ইত্যাদি ডাক যোগে প্রেরন করা হয়। বিভিন্ন সময়ে আমাদের চিঠি আদান প্রদান ও দাপ্তরিক কাজে পোস্টাল কোড ব্যবহার করতে হয়।
- বঙ্গবন্ধু পোস্টাল মিউজিয়াম খুলনা স্থাপিত।
- বাংলাদেশ পোস্টাল একাডেমি রাজশাহীতে অবস্থিত। এটি ১৯৮২ সালে স্থাপিত হয়। ১৯৮৬ সালে এটি বর্তমান রূপ ও ঠিকানা লাভ করে।
- পোষ্টাল ভোটিং কি? এটাও জেনে রাখুনঃ যখন কোন দেশের জনগণ কোন কারণে নিজ এলাকার ভোট কেন্দ্রে না গিয়ে ডাকযোগে ব্যালট পেপারে তার পছন্দনীয় প্রার্থীকে ভোট প্রদান করে ডাকযোগে ব্যালট পাঠানো হয় তখন তাকে পোস্টাল ভোটিং বলে। বাংলাদেশের আরপিও ধারা ২৭ ও ভোটার তালিকা আইনের ৮ম ধারা অনুযায়ী একজন নাগরিক চাইলে পোষ্টাল ভোটিং সুবিধা নিতে পারবেন।
বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে।
প্রাতিপদিক : বিভক্তিহীন নামশব্দকে প্রাতিপদিক বলে। নামপদের যেই অংশকে আর বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, তাকেই প্রাতিপদিক বলে।
যেমন - ‘হাত’। এই নাম শব্দের সঙ্গে কোনো বিভক্তি নেই। এর সঙ্গে ‘আ’ যুক্ত করে নতুন শব্দ ‘হাতা’ তৈরি করা যেতে পারে। এটিও একটি নাম শব্দ। আবার এর সঙ্গে ‘অল’ শব্দাংশ যুক্ত করে ‘হাতল’ আরেকটি নামশব্দ তৈরি করা যেতে পারে।
'পাপে বিরত থাকো' - অপাদান কারকে সপ্তমী বিভক্তি । হতে, থেকে - থাকলে অপাদান কারক হয়। আবার যা থেকে কিছু বিচ্যুত , গৃহীত , জাত, বিরত, আরম্ভ , দূরীভূত রক্ষিত ও ভীত প্রকাশক বাক্য অপাদান কারক হয়।
জব সলুশন