‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থের রচয়িতা কে?
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশেষ তৃতীয় আত্নজীবনমূলক গ্রন্থ ‘আমার দেখা নয়াচীন’ প্রকাশিত হয় ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ।
অসমাপ্ত আত্নজীবনী’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রথম আত্নজীবনমূলক গ্রন্থ যা ২০১২ সালের জুন মাসে প্রকাশিত হয় ।
তাঁর দ্বিতীয় আত্নজীবনমূলক গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’ প্রকাশিত হয় ২০১৭ সালের মার্চ মাসে
Related Questions
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তফসিল বর্তমানে সাতটি। এ তফসিলগুলো সংবিধানের মূল কিছু অনুচ্ছেদের বিবরণ হিসেবে কাজ করে থাকে। সাতটি তফসিলের শিরোনামগুলো নিম্নরুপ : ১. অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন (অনুচ্ছেদ ৪৭) ২. দ্বিতীয় তফসিল বিলুপ্ত ৩. শপথ ও ঘােষণা (১৪৮ অনুচ্ছেদ ১৪৮) ৪. ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী [১৫০ (১) অনুচ্ছেদ] ৫. ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু কর্তৃক প্রদত্ত ভাষণ।[১৫০ (২) অনুচ্ছেদ] ৬. ১৯৭১ সালের ২৫ শে মার্চ মধ্যরাতে অর্থাৎ ২৬ শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা [১৫০(২) অনুচ্ছেদ) ] ৭. ১৯৭১ সালের ১০ এপ্রিলে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণপত্র [১৫০(২) অনুচ্ছেদ]
- ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দীন।
- পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান আততায়ীর হাতে নিহত হলে প্রধানমন্ত্রী হন খাজা নাজিম উদ্দীন।
- পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ
- তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন 'নূরুল আমিন'
শশাঙ্ক প্রথম বাঙালি সম্রাট ও প্রথম স্বাধীন বাঙালি নৃপতি। তিনি মোটামুটি ভাবে ৫৯০ থেকে ৬২৫ খ্রিষ্টাব্দের মধ্যে রাজত্ব করেন বলে ধারণা করা হয়।
ভারতে বা বাংলায় মানুষের উদ্ভব হয়নি, আগমন হয়েছিল।
- প্রথমে আসে নেগ্রিটো সম্প্রদায়ের মানুষ। এরা প্রাগৈতিহাসিক যুগে স্থলপথে আফ্রিকা থেকে ভারতবর্ষে আসে।
- এরপর পর্যায়ক্রমে প্রোটো অস্ট্রালয়েড, অস্ট্রিক ও দ্রাবিড় জাতির আগমন ঘটে।
- দ্রাবিড় জাতি এসে অস্ট্রিক জাতির উপর প্রভাব বিস্তার করে।
- দ্রাবিড় আগমনের সমসাময়িককালে ভোটচীনীয় বা মঙ্গোলীয় জাতির আগমন ঘটে।
- অস্ট্রিক, দ্রাবিড় ও মঙ্গোলীয় জাতির সংমিশ্রণে গড়ে ওঠে (অস্ট্রিক) বাঙালি জাতি। যাদেরকে নিষাদ জাতিও বলা হয়।
- এরপর খ্রীষ্টপূর্ব ১৫০০ শতকে ভারতবর্ষে (বাংলায়) আর্যরা প্রবেশ করে এবং অস্ট্রিক জাতির উপর প্রভাব বিস্তার করে।
- এভাবে আর্য ও অনার্য আদিম অধিবাসীদের সংমিশ্রণে এক নতুন সংকর জাতিগোষ্ঠীর উদ্ভব ঘটে।
- যারা পরবর্তীতে বাঙালি নামে পরিচিত হয়। অনেকের মতে, বাঙালিরা সংকর জাতিগোষ্ঠী হওয়া সত্ত্বেও বাঙালিদের দেহ গড়নে আদি তে অস্ট্রেলীয় জাতিগোষ্ঠীর সাথে মিল রয়েছে।
Adjective: যে শব্দ Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে ।
জব সলুশন