কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ?
সঠিক উত্তর ত্রিভুজ
প্রদত্ত অপশনে শুদ্ধ বানান ত্রিভুজ। শূণ্য, পূণ্য ও ভূবন বানান তিনটি অশুদ্ধ। এদের শুদ্ধরুপ যথাক্রমে শ্বন + য = শূন্য, পূ + উন্য = পুণ্য ও ও ভূ + অন = ভুবন । এই তিনটি শব্দই সংস্কুত কৃৎ প্রত্যয় যোগে গঠিত।
Related Questions
• বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও সবুজপত্র (১৯১৪) পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরীর ছদ্মনাম 'বীরবল' ।
• তার উল্লেখযোগ্য গ্রন্থঃ চার ইয়ারি কথা, আহুতি (গল্পগ্রন্থ); তেল-নুন-লকড়ি, বীরবলের হালখাতা, নানাকথা, রায়তের কথা (প্রবন্ধগ্রন্থ) ।
• অন্যদিকে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম 'নীললোহিত' ও 'সনাতন পাঠক' ।
মুনীর চৌধুরী উইলিয়াম শেক্সপিয়রের 'The Taming of The Shrew' নাটকের অনুবাদ করেন 'মুখরা রমণী বশীকরণ' নামে। তার আরাে দুটি অনুবাদ নাটক- 'কেউ কিছু বলতে পারে না ও রূপার কৌটা'। তার রচিত মৌলিক নাটক: কবর, চিঠি, রক্তাক্ত প্রান্তর, দণ্ডকারণ্য।
রবীন্দ্রনাথের 'শাস্তি' গল্পের প্রধান চরিত্র চন্দরা। এছাড়াও উল্লেখযোগ্য চরিত্র দুখিরাম, রাধা, ছিদাম।
তৎকালীন ইংরেজশাসিত ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কর্তৃক ১৮০০ সালের ৪ মে ফাের্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সালে এ কলেজে বাংলা বিভাগ খোলা হয়। এ কলেজের শিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন রামরাম বসু, উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। রামরাম বসু রচিত দুটি গ্রন্থ: রাজা প্রতাপাদিত্য চরিত্র', 'লিপিমালা'। উইলিয়াম কেরি রচিত দুটি গ্রন্থ 'কথোপকথন' ও 'ইতিহাসমালা'। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের উল্লেখযোগ্য গ্রন্থ: 'বত্রিশ সিংহাসন', 'হিতোপদেশ', 'রাজাবলি'। অন্যদিকে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদের আবিষ্কারক ড. হরপ্রসাদ শাস্ত্রী। দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। তার আর্থিক সহযোগিতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় ১৮৪৩ সালে 'তত্ত্ববোধিনী' পত্রিকা প্রকশিত হয়।
কবি ও কথাসাহিত্যিক সঞ্জয় ভট্রাচার্য সম্পাদিত মাসিক পত্রিকা 'পূর্বাশা' ।
- পত্রিকাটি ১৯৩২ সালে কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত হয় ।
- অন্যদিকে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা- দৈনিক নবযুগ (যুগ্ম সম্পাদক), ধূমকেতু, লাঙ্গল ।
- শাহাদাৎ হোসেন ও সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকা যথাক্রমে 'এলান' ও পরিচয়' ।
রামায়ণের কাহিনী অবলম্বনে বীর রসের অমিত্রাক্ষর ছন্দে প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাবের সংমিশ্রণে মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের সর্বপ্রথম, সর্বশ্রেষ্ঠ ও সার্থক মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য' (১৮৬১)।
তাঁর রচিত কাব্যঃ
- তিলোত্তমাসম্ভব কাব্য (১৮৬০)
- মেঘনাদবধ কাব্য (১৮৬১)
- চতুর্দশপদী কবিতাবলী (১৮৬৫)
- ব্রজাঙ্গনা কাব্য (১৮৬১)
- বীরাঙ্গনা কাব্য (১৮৬২)।
জব সলুশন