দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়:
- বৈশ্বিক রাজনীতি ও কূটনীতিতে দুই বা ততোধিক বিবদমান শক্তি বা দেশসমূহের মধ্যে সংঘর্ষ ও সংঘাত এড়ানোর জন্য দুরাষ্ট বা শক্তির মাঝখানে যে ক্ষুদ্র রাষ্ট্র সৃষ্টি করা হয় বা বজায় রাখা হয় এবং যা অস্তিত্বশীল, সে রাষ্ট্রকে বাফার রাষ্ট্র বলা হয় ।
- যে রাষ্ট্রের সাথে সাগর, মহাসাগরের কোনো সংযোগ নেই, অন্যসব রাষ্ট্র দ্বারা বেষ্টিক তা স্থলবেষ্টিত রাষ্ট্র ।
- যুদ্ধের সময় নিরপেক্ষ ভূমিকা পালনকারী রাষ্ট্র হলো নিরপেক্ষ রাষ্ট্র ।
- আর জিরো সাম রাষ্ট্র মূলত জিরো সাম গেম, যেখানে প্রতিযোগী দুই দেশের মধ্যে একজনের অর্জন অন্যজনের হারানোর সমান ।
Related Questions
বিশ্বব্যাপী মেহনতি মানুষের মুক্তির নতুন দিগন্ত উন্মোচনকারী ২৫ অক্টোবর ১৯১৭ (জুলিয়ান পঞ্জিকা) আর ৭ নভেম্বরে (গ্রেগরিয়ান পঞ্জিকা) রাশিয়ার জারের বিরুদ্ধে সংঘটিত হওয়া অক্টোবর বিপ্লব বা রুশ বিপ্লবের নেতৃত্বে দিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের বলশেভিক পার্টির নেতা ভ্লাদিমির ইলিচ - উলিয়ানোভ লেনিন বা ভি আই লেনিন।
গুয়াম-এর বর্তমান গভর্নর হলেন লু লিওন গুয়েরেরো (Lou Leon Guerrero)।
মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় ১৯৮২ সালে, পাস হওয়া নতুন নাগরিকত্ব আইনের মাধ্যমে। এই আইনের ফলে তারা দেশটিতে রাষ্ট্রহীন নাগরিকে পরিণত হয়।
২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ (COP21) সম্মেলনে ১৯৫টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন অংশগ্রহণ করেছিল, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ১৯৬টি দেশ হিসেবেও গণ্য করা হয়।
Strategic Defence Initiative (SDI) একটি কৌশলগত প্রতিরক্ষা উদ্যোগ, যা ১৯৮৩ সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ঘোষণা করেন ।
- সম্ভাব্য সোভিয়েত (বর্তমান রাশিয়া) ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে মহাকাশে মার্কিন প্রতিরক্ষা ব্যূহ রচনাই হলো এ উদ্যোগের মূল কথা ।
- এ ব্যবস্থা পূর্বের Mutual Assured Destruction বা MAD ব্যবস্থা সাথে মহাকাশে যুদ্ধংদেহী অবস্থায় যাওয়ার কারণে প্রচার মাধ্যমগুলো একে Star Wars বা তারকা যুদ্ধ বলে অভিহিত করে ।
আন্তর্জাতিক সম্পর্কের ধ্রুপদি তিনটি তত্ত্ব বাস্তব্বাদ, উদারতাবাদ এবং কাঠামোবাদ এবং তাদের নব্য প্রতিদ্বন্দ্বী তত্ত্ব নয়া বাস্তববাদ ও নয়া উদারতাবাদ সবগুলোই ঐকমত্য পোষণ করে যে, বিশ্ব ব্যবস্থা পুরোটাই নৈরাজ্যমূলক । তবে এ নৈরাজ্যের ব্যাখ্যায় কীভাবে এ সমস্যার সমাধান করা যাবে সে বিষয়ে তাদের মধ্যে ভিন্নতা রয়েছে
জব সলুশন