কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
'ছায়ানট' কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। চক্রবাক কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। 'রুদ্রমঙ্গল' কাজী নজরুল ইসলাম রচিত একটি প্রবন্ধগ্রন্থ। | 'বালুচর' জসীমউদ্দীন রচিত একটি কাব্যগ্রন্থ।
Related Questions
'প্রকর্ষ' বিশেষ্যবাচক শব্দটির সমার্থক শব্দ : উৎকর্ষ , শ্রেষ্ঠত্ব , উন্নতি ।
যে পদ দ্বারা বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। এ বাক্যে ‘চেনা’ শব্দটি দ্বারা লোকটির পরিচিতি বা অবস্থা প্রকাশ করছে, তাই এটি বিশেষণ পদ।
ই-কার কিংবা ঈ-কারের পর ‘ই’-কার কিংবা ‘ঈ’-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ‘ঈ’-কার হয়। দীর্ঘ ‘ঈ’-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন: রবি + ইন্দ্র = রবীন্দ্র, অতি + ইত = অতীত, পরি + ঈক্ষা = পরীক্ষা ইত্যাদি।
যে সব শব্দ দেশি ও বিদেশি ভাষার সংমিশ্রণে কিংবা দুটি ভাষার দুটি শব্দের মিলনে গঠিত হয়, তাকে মিশ্র শব্দ বলে। যেমন: ‘হেড মৌলভী’ (ইংরেজি + ফারসি) দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। এরকম আরও কিছু শব্দ হলো: হাটবাজার (বাংলা + ফারসি); চৌহদ্দি (ফারসি + আরবি); রাজা-বাদশা (তৎসম + ফারসি) ইত্যাদি।
'Null and Void ' এর পরিভাষা হলো : 'বাতিল'। অন্য option গুলোর মধ্যে পালাবদল - এর ইংরেজি পরিভাষা হচ্ছে by turns : মামুলি - trifling এবং নিরপেক্ষ = neutral ।
না - সূচক বাক্যে না , নয়, নহে, নি ,নেই , নাহি, নাই ইত্যাদি নঞর্থক অব্যয় ব্যবহার করতে হবে। না - বাচক ক্রিয়া ও না - বাচক শব্দ বা না - বাচক অব্যয় মিলে বাক্যে দু'বার ব্যবহার করে অস্তিবাচক বা হ্যাঁ - সূচক ভাব বজায় রাখতে হবে। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে ' - বাক্যটির নেতিবাচক রুপ 'মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না।'
জব সলুশন