নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত?
* চীন ও রাশিয়া উভয় দেশই সর্বাধিক ১৪টি দেশের সাথে সীমান্তযুক্ত।
* তবে এখানে অপশনগুলোর মধ্যে রাশিয়া উল্লেখ না থাকায় সঠিক উত্তর হবে চীন।
* চীনের সীমান্তবর্তী দেশগুলো হলো— উত্তর কোরিয়া, রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, লাওস ও ভিয়েতনাম।
* তুলনামূলকভাবে ভারতের সাথে মোট ৭টি দেশের স্থলসীমান্ত রয়েছে (বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, ভুটান, আফগানিস্তান)।
* অন্যদিকে আফগানিস্তান ৬টি এবং মিয়ানমার ৫টি ভিন্ন দেশের সাথে তাদের সীমান্ত ভাগ করেছে।
Related Questions
লাওস (Laos) দক্ষিণ পূর্ব এশিয়ার সরকারি নাম দেশ। এর রাজধানী ভিয়েনতিয়েন । দেশটির সরকারি নাম Loas people's Demoscratic Republic
১৭৮৩ সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়। যথা - গ্রেট ব্রিটেনের রাজা তৃতীয় জর্জের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের শান্তি চুক্তি, ফ্রান্সের রাজা ষোড়শ লুই - এর প্রতিনিধিগণ ও স্পেনের রাজা তৃতীয় চার্লসের মধ্যে স্বাক্ষরিত দুটি চুক্তি এবং ডাচ প্রজাতন্ত্রের রাজ্য প্রধানদের প্রতিনিধিদের মধ্যে চুক্তি। প্রথম চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।
১৯৭০ সালের ২২ এপ্রিল মার্কিন সিনেটর গেলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন। ১৯৯০ সালে জাতিসংঘ তাদের বাৎসরিক পঞ্জিকায় দিবসটিকে স্থান দেয় এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশসমূহে তা প্রতিপালনের জন্য উৎসাহ প্রদান করা শুরু করে।
ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী সুয়েজ খাল খনন শুরু হয় ২৪ এপ্রিল ১৮৫৯। এটি প্রথম নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হয় ১৮৬৯ সালের ১৭ নভেম্বর। মিশর এ খালটি জাতীয়করণ করে ২৬ জুলাই ১৯৫৬।
জব সলুশন