জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
২৬ জুন ১৯৪৫ স্বাক্ষরিত জাতিসংঘ সনদ একই বছরের ২৪ অক্টােবর কার্যকরের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রতিভূ সংস্থা জাতিসংঘ । ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত আরো কিছু সংস্থা হলো বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা ( FAO), আন্তর্জাতিক আদালত, আরব লীগ । বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), আন্তর্জাতিক সমুদ্র সংস্থা ( IMO), বেনেলাক্স (BENELUX) গঠিত হয় ১৯৪৮ সালে। ১৯৪৯ সালের ৪ এপ্রিল যাত্রা শুরু করে NATO ।
Related Questions
* দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক (SAARC) প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর।
* সার্কের সচিবালয় নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অবস্থিত।
* এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল ৭টি এবং বর্তমানে ৮টি।
* সার্কভুক্ত দেশগুলো হলো – বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান (২০০৭ সালে যোগ দেয়)।
* সার্ক গঠনের মূল উদ্যোক্তা ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান।
International Atomic Energy Agency (IAEA) প্রতিষ্ঠিত হয় ২৯ জুলাই ১৯৫৭। এ সংস্থাটির প্রধানের পদমর্যাদা মহাপরিচালক। IAEA-এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত। এছাড়া CTBTO, UNIDO, UNODC, OPEC ও OSCE-এর সদর দপ্তর ভিয়েনা।
২৪ জুন ১৮৫৯ ইতালির 'সলফেরিনো' নামক স্থানে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক রেডক্রস। এর প্রতিষ্ঠা সাল ৯ ফেব্রুয়ারি ১৮৬৩ । এই সেবা সংস্থাটির সদর দপ্তর জেনেভায়। ILO, ITU, WMO, WIPO, WIPO, WHO, WTO, UNHCR, UNCTAD, ITC, UNITAR প্রভৃতি সংস্থার সদর দপ্তর জেনেভায় অবস্থিত। কমনওয়েলথ, IMO , অক্সফাম ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশালের সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। OPEC, IAEA UNIDO, OSCE - এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায়।
বিশ্ববিখ্যাত রুশ ঔপন্যানিক লিও টলস্টয় (১৮২৮ - ১৯৩০ ) এর শ্রেষ্ঠ উপন্যাসসমূহ হচ্ছে ' Wor and Peace ' 'Anna Karenina' 'A Confession' , Resurrection ইত্যাদি। তার কিছু বিখ্যাত short story হচ্ছে ' The Death of lvan IIych' 'Family Happiness ' এবং Hadji Murad'।
NAM-এর বর্তমান সদস্য সংখ্যা ১২০ এবং সর্বশেষ এ সংস্থায় যোগদানকারী রাষ্ট্র আজারবাইজান ও ফিজি। ১৯৬১ সালে যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) বেলগ্রেড সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে NAM (Non-Aligned Movement)। এ সংস্থা গঠনের নেপথ্যের কাণ্ডারি ছিলেন সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো, ঘানার প্রেসিডেন্ট কাওয়ামে নকুমা, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ড. আহমেদ সুকর্ন।
৪ - ১১ ফেব্রুয়ারি ১৯৪৫ অনুষ্ঠিত রাশিয়ার ইয়াল্টা সম্মেলনের প্রধান লক্ষ্য ছিল যুদ্ধবিধ্বস্ত ইউরোপের পুনগর্ঠন ও জাতিসংঘ প্রতিষ্ঠা ।
জব সলুশন