‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে?

ক) জাতিসংঘ
খ) ইউ.এন.ডি.পি
গ) বিশ্বব্যাংক
ঘ) আই.এম.এফ
বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর: বিশ্বব্যাংক
⇒ 'সুশাসন' বা Good Governance একটি বহুমাত্রিক ধারণা, যা আধুনিক রাষ্ট্রব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
⇒ ১৯৮৯ সালে বিশ্বব্যাংক (World Bank) সর্বপ্রথম এক সমীক্ষায় 'সুশাসন' প্রত্যয়টি বা শব্দটি ব্যবহার করে এবং এর সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করে।
⇒ বিশ্বব্যাংকের মতে, সুশাসন হলো একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের কার্যকরী ব্যবস্থাপনা, যা সার্বিক উন্নয়নের লক্ষ্যে ব্যবহৃত হয়।
⇒ পরবর্তীতে ২০০০ সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে, সুশাসন মূলত চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল। এগুলো হলো: ১) দায়িত্বশীলতা, ২) স্বচ্ছতা, ৩) আইনি কাঠামো এবং ৪) অংশগ্রহণ

Related Questions

ক) টেকসই উন্নয়ন
খ) সাংস্কৃতিক উন্নয়ন
গ) ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন
ঘ) উপরের কোনোটিই নয়
Note :

জোহানেসবার্গ বাস্তবায়ন পরিকল্পনা (Johannesburg Plan of Implementation) সুশাসনের সঙ্গে টেকসই উন্নয়ন (Sustainable Development) বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়। ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলনে এই রূপরেখা গ্রহণ করা হয়। 

ক) ধারা ০৭
খ) ধারা ২৭
গ) ধারা ৩৭
ঘ) ধারা ৪৭
Note :

“আইনের চোখে সব নাগরিক সমান”—বাংলাদেশের সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদে (ধারা) এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে।

ক) সুশাসনের সামাজিক দিক
খ) সুশাসনের অর্থনৈতিক দিক
গ) সুশাসনের মূল্যবোধের দিক
ঘ) সুশাসনের গণতান্ত্রিক দিক
Note :

জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা MDG এর প্রধান লক্ষ্য হলো দারিদ্র্য নির্মূল করা । আর দরিদ্রতা দূর করার জন্য স্বাভাবিকভাবেই দারিদ্র্য মানুষের ন্যূনতম দৈনিক আয় ১.২৫ ডলারের উপর করতে হবে দারিদ্র্যসীমার মধ্য থেকে বের হয়ে আসার জন্য । আর এজন্যই MDG -এর লক্ষ্য অর্জনে সুশাসনের অর্থনৈতিক বিষয়ের উপর গুরুত্ব দেয় । 

ক) মত প্রকাশের স্বাধীনতা
খ) প্রশাসনের নিরপেক্ষতা
গ) নিরপেক্ষ বিচার ব্যবস্থা
ঘ) নিরপেক্ষ আইন ব্যবস্থা
Note :

গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সুশাসন হলো একটি কাঙ্ক্ষিত বিষয়, যা প্রতিষ্ঠার জন্য প্রশাসনের নিরপেক্ষতা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা, নিরপেক্ষ আইন ব্যবস্থা, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা ইত্যাদি বিষয়গুলো পূর্ণমাত্রায় বজায় থাকলেও যদি মত প্রকাশের স্বাধীনতা বিষয়টি না থাকে তাহলে স্বাভাবিকভাবেই সুশাসন থাকে না । কেননা, মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমেই রাষ্ট্রীয় যাবতীয় কাজের সমালোচনা করে সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যায় । 

ক) আইনের শাসন
খ) নৈতিকতা
গ) সাম্য
ঘ) উপরের সবগুলো
Note :

কোনো সমাজে একক কোনো নীতিমালা মূল্যবোধের আকার ধারণ করে তালিকা নির্ধারণ করা অত্যান্ত শক্ত, তবে আইনের শাসন, সহনশীলতা, সামাজিক ন্যায়বিচার নীতি ও ঔচিত্যবোধ গণতান্ত্রিক সমাজে সর্বজনস্বীকৃত উপাদান আর এসবের উপর ভিত্তি করেই সামাজিক মূল্যবোধ গড়ে উঠে । 

ক) মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
খ) শুধুমাত্র মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাদি নির্ধারণের দিক নির্দেশনা
গ) সমাজ জীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় মনোভাব
ঘ) মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
Note :

মূল্যবোধের সংজ্ঞা সম্পর্কে জে. টি. স্পেন্সার বলেছেন 'মূল্যবোধ হলো একটি মানদণ্ড, যা আচরণের ভাল মন্দ বিচারের এবং সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য হতে কোনো একটি বিষয় পছন্দ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় । 

জব সলুশন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - পরিদর্শক 14-11-2026

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন- বেঞ্চ সহকারী 14.11.2026

প্রতিরক্ষা মন্ত্রণালয়- সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল) 13-11-2026

সমন্বিত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান- সিনিয়র অফিসার 13-11-2026

সিকিউরিটি প্রিন্টিং প্রেস-অফিসার জেনারেল 13-11-2026

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-উপ সহকারী প্রকৌশলী 11-11-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন