মাতা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
কৃৎ- প্রত্যয় সাধিত পদকে বলা হয় কৃদন্ত পদ। কৎ প্রত্যয় ২ প্রকার। ১। বাংলা কৃৎপ্রত্যয় ২। সংস্কৃত কৎ প্রত্যয়। √বহ্ +তা= বহতা(বাংলা কৃৎপ্রত্যয়) √দা+তৃচ= দাতা, √মা+তৃচ= মাতা (সংস্কৃত কৃৎপ্রত্যয়), স্বাধীন+তা= স্বাধীনতা( সংস্কত তদ্ধিত প্রত্যয়)।
'তৃচ' প্রত্যয় যোগে শব্দে ('চ' লোপ পেয়ে 'তৃ' থেকে যায়) যেমনঃ √মা+তৃচ= মাতা (তৃ > তা হয়েছে)
Related Questions
- তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে, ই-কার কিংবা ঈ- কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়; দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
- যেমন: সতী+ঈশ (ঈ+ঈ= ঈ) = সতীশ; পৃথ্বী+ঈশ = পৃথ্বীশ, শ্রী+ঈশ = শ্রীশ।
- সন্ধি শব্দের অর্থ মিলন।
- সন্নিহিত দুইটি ধ্বনির মিলনের নাম সন্ধি।
- পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- যেমন: আশা+অতীত = আশাতীত;
ভূত শব্দের অর্থ- যা ঘটেছে,অতীত সময়,ভূতপূর্ব ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
ভবিষ্যৎ শব্দের অর্থ- আগামী সময়,আগামী কাল ইত্যাদি । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
তাই ভূত শব্দের বিপরীত শব্দ ভবিষ্যৎ।
'আত্মজা' শব্দের সমার্থক শব্দ: মেয়ে, তনয়া, নন্দিনী, সুতা, দুহিতা, দরিকা, পুত্রী, ঝি, বালা।
'কুন্তল' এর সমার্থক শব্দ: কেশ, চুল, অলক, চিকুর, শিরোজ।
অংশু অর্থ রশ্মি বা কিরণ;
কমল অর্থ পদ্ম;
কুবলয় অর্থ নীলপদ্ম বা পদ্মফুল।
- ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে (স্থান) অধিকরণ কারক বলে।
- ক্রিয়ার সাথে কোথায় / কখন / কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক।
- যেমন: তিলে তৈল আছে। এখানে যদি প্রশ্ন করা হয়, কোথায় তৈল আছে? তাহলে উত্তর পাই- তিলে।
- সুতরাং, এখানে 'তিল' অধিকরণ কারক এবং এর সাথে ৭মী বিভক্তি (তিল+এ) যুক্ত হওয়ায় এটি অধিকরণ কারকে ৭মী বিভক্তি।
জব সলুশন