বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন -
বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ চালু করেছিলেন মুঘল সম্রাট আকবর । কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের সুবিধার্থে এবং হিজরি বর্ষপঞ্জির সাথে ফসলি সনের সমন্বয় করতে সম্রাট আকবর ১৫৮৪ খ্রিষ্টাব্দে (মতান্তরে ১৫৫৬ খ্রিষ্টাব্দে) এই নতুন বর্ষপঞ্জি প্রবর্তন করেন। এটি কার্যকর করা হয়েছিল আকবরের সিংহাসন আরোহণের বছর থেকে ।
Related Questions
বিখ্যাত মরক্কোর পরিব্রাজক ইবনে বতুতা সোনারগাঁও ভ্রমণ করেছিলেন। তিনি ১৩৪৫-৪৬ খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মুবারক শাহের আমলে সোনারগাঁওয়ে আসেন এবং তার ভ্রমণ কাহিনীতে (রেহলা) এই স্থানটিকে একটি সমৃদ্ধ নগরী ও প্রধান বন্দর হিসেবে বর্ণনা করেছেন।
লালবাগের কেল্লা (বা কেল্লা আওরঙ্গবাদ) ১৬৭৮ সালে মোঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মুহাম্মদ আজম শাহ স্থাপন করেন । তিনি বাংলাদেশে তাঁর ১৫ মাসের সুবাদারি আমলে এই দুর্গের নির্মাণকাজ শুরু করলেও শেষ করতে পারেননি। পরে শায়েস্তা খাঁ এর নির্মাণকাজ অব্যাহত রাখেন ।
জব সলুশন