'ঢেউ' এর সমার্থক শব্দ নয় ----
সঠিক উত্তর বারিধি,ঢেউ শব্দের প্রতিশব্দ: তরঙ্গ, বীচি, ঊর্মি, কল্লোল, হিল্লোল, লহর, লহরী ইত্যাদি। বারিধি শব্দের প্রতিশব্দ : সমুদ্র, অর্ণব, জলধি, জলনিধি, পারাবার, রত্নাকর, সাগর, সিন্ধু ইত্যাদি। তাই সঠিক উত্তর: বারিধি।
Related Questions
চক্ষু' এর সমার্থক শব্দ নয়— সলিল ,এর অর্থ পানি বা জল। 'চক্ষু' শব্দের সঠিক সমার্থক শব্দগুলোর মধ্যে রয়েছে: নয়ন,লোচন,অক্ষি,নেত্র,আঁখি
গৌরচন্দ্রিকা বাগধারা দ্বারা 'ভনিতা' বোঝানো হয়।
গণেশ উল্টানো বাগধারার অর্থ - তুলে নেওয়া বোঝায়।
কূপমন্ডুক বাগধারার অর্থ - সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন।
টইটুম্বুর শব্দের অর্থ - কানায় কানায় পূর্ণ।
'রবি' শব্দটি 'কিরণ'-এর সমার্থক নয়। রবি-এর সমার্থক শব্দ: সূর্য, দিবাকর, ভাস্কর এবং আদিত্য
'নিরাকার' এর বিপরীতার্থক শব্দ - - সাকার।
দৃশ্য শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে অদৃশ্য।
দৃশ্যমান শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে অদৃশ্যমান।
সঠিক বানান: সদ্যোজাত।
-সদ্যোজাত শব্দের অর্থ - নবজাতক, যে সবেমাত্র জন্মেছে এমন।
-প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
'কেশ' এর সমার্থক শব্দ নয় - - - ললাট।
কেশ শব্দের সমার্থক শব্দ হচ্ছে চুল, চিকুর, কুন্তল, কেশপাশ, কেশদাম, অলক।
ললাট শব্দের সমার্থক শব্দ হচ্ছে কপাল, ভাল, ভাগ্য, অলীক, অদৃষ্ট, নিয়তি।
জব সলুশন