হিলি স্থল বন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত?
হিলি স্থলবন্দরটি বাংলাদেশ-ভারত সীমান্তে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত।
Related Questions
নব্য উদারতাবাদ ধারণাটি বিকাশ লাভ করে ১৯৯০ এর দশকে। রবার্ট কোহেন এবং জোসেফ নাই ধারণাটি ব্যাখ্যা করেন। বাণিজ্য উদারীকরণের জন্য নব্য উদারতাবাদ আঞ্চলিক সংস্থা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার উপর গুরুত্ব প্রদান করে। আন্তর্জাতিক সম্পর্কে শুধু রাষ্ট্রই নয় বরং আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এনজিও মাল্টিন্যাশনাল কর্পোরেশন সংস্থা ইত্যাদি গুরুত্বপূর্ণ। এ কারণে অনেক স্কলার নব্য উদারতাবাদকে Liberal institutionalism বা উদার প্রতিষ্ঠানবাদও বলে থাকেন।
আর্টিকেল ৫ এ বলা হয় যে, যদি একটি ন্যাটো মিত্র সশস্ত্র আক্রমণের শিকার হয়, তবে জোটের প্রতিটি সদস্য এই সহিংসতার কাজটিকে সদস্যদের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ হিসেবে বিবেচনা করবে এবং মিত্রদের আক্রমণ সহায়তা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
International Court of Justice এর বিচারক সংখ্যা ১৫ জন। বিচারকের মেয়াদকাল ৯ বছর এবং সভাপতির মেয়াদকাল ৩ বছর।
১৬ বছরের সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ ২০১৮ সালে পরিবেশ বিষয়ক কর্মসূচি Fridays for Future এর সূচনা করেন। এর কার্যক্রম হলো স্কুল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ১ দিনের পরিবেশ কর্মসূচি।
জাতিসংঘের জৈবনিরাপত্তা বিষয়ক প্রটোকল হলো কার্টাগোনা প্রটোকল। এটি ২০০০ সালে কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত হয় এবং ২০০৩ সালে কার্যকর হয়। বাংলাদেশ ২০০৪ সালে কার্টাগোনা প্রটোকল অনুমোদন করে।
২০১২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে SDG এর ধারণা দেওয়া হয়। পরবর্তীতে ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ 'Transforming Our World: The 2030 Agenda for Sustainable Development' শিরোনামে SDG Goal অনুমোদন করে। এতে ১৭টি লক্ষ্যমাত্রা রয়েছে এবং ১৬৯টি সহযোগী লক্ষ্যমাত্রা রয়েছে
SDG 01: দারিদ্র বিমোচন
SDG 02: ক্ষুধামুক্তি
SDG 03: সুস্বাস্থ্য
SDG 04: মানসম্মত শিক্ষা
SDG 05: লিঙ্গ সমতা
জব সলুশন