ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়?
ইন্টারপোল শব্দটি পূর্ণরুপ International Police Organization । অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে অবস্থিত।
Related Questions
১৯৪৫ সালের ২২ মার্চ মিশরের রাজধানী কায়েরোতে আরব লীগ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা সদস্য ৭ টি । এগুলো হচ্ছে - মিশর, সিরিয়া, লেবানন , ইরাক, জর্ডান ,সৌদি আরব এবং ইয়েমেন। পরবর্তীতে ১৯৭১ সালে সংযুক্ত আরব আমিরাত আরব লীগের সদস্যপদ লাভ করে।
জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক, দক্ষিণ কোরিয়ার নন। দক্ষিণ কোরিয়ার নাগরিক ছিলেন জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি-মুন, যিনি ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস ২০১৭ সাল থেকে দায়িত্ব পালন করছেন।
জোট নিরপেক্ষ দেশসমূহের সংগঠন NAM (Non Aligned Movement ) বা জোট নিরপেক্ষ আন্দোলন গঠিত হয় ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ার বান্দুং - এ অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে। এ সংগঠনের প্রথম শীর্ষ সম্মেলন ১৯৬১ সালে তৎকালীন যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেড অনুষ্ঠিত হয় । সর্বশেষ ১৭ তম শীর্ষ সম্মেলন ভেনিজুয়েলার কারাকাসে অনুষ্ঠিত হয় ১৪ - ১৬ জুলাই ২০১৬ । পরবর্তী ১৮ তম শীর্ষ সম্মেলন আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হবে ২০১৯ সালে।
- ফ্রান্স আমেরিকাকে পারস্পরিক যুদ্ধ বিরােধী প্রস্তাব নিয়ে আলােচনার জন্য আমন্ত্রণ জানালে মার্কিন বিদেশ সচিব ফ্রাঙ্ক কেলগ তা গ্রহণ করেন ।
- ফরাসি বিদেশমন্ত্রী অ্যারিস্টাইড ব্রিঁয়াকে তিনি জানান যে , অন্যান্য শক্তিকে নিয়ে একটি যুদ্ধ বিরতি চুক্তি রচনা করতে তিনি রাজি আছেন ।
- এরই ফলশ্রুতি হিসেবে ১৯২৮ খ্রিস্টাব্দের ২৭ আগস্ট প্যারিস শহরে ১৫ টি দেশের প্রতিনিধিরা একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন ।
- এই চুক্তিটিই কেলগ-ব্রিঁয়া চুক্তি বা প্যারিস চুক্তি বা প্যারিস প্যাক্ট নামে খ্যাত যার বিষয় হল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বলপ্রয়োগ নিষিদ্ধকরণ ।
- ১৯৩০ খ্রিস্টাব্দের মধ্যে ৬২ টি ( মতান্তরে ৬৫ ) রাষ্ট্র এই চুক্তির অন্তর্ভুক্ত হয় ।
জীবপ্রযুক্তির ব্যবহার দ্বারা পরিমার্জিত প্রাণের নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ সংক্রান্ত 'কার্টাগেনা প্রটোকল' ২০০০ সালের ২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিলে গৃহীত হয়, যা কার্যকর হয় ১১ সেপ্টেম্বর ২০০৩। বাংলাদেশ ২০০০ সালের ২৪ মে এটি স্বাক্ষর করে এবং অনুমোদন করে ২০০৪ সালের ৫ ফেব্রুয়ারি। কার্টাগেনা প্রটোকলের পুরো নাম Carthage Protocol on Bio safety to the Convention on Biological Diversity.
মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলো ১৯৭৩ সালে সর্বপ্রথম তেল অস্ত্র ব্যবহার করেছিল। ১৯৭৩ সালের অক্টোবর মাসে আরব-ইসরায়েল যুদ্ধের সময় রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির উদ্দেশ্যে এই কৌশল নেওয়া হয়.
জব সলুশন