কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
কমনওয়েলথ গেমস একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা কমনওয়েলথভূক্ত দেশসমূহের জন্য।
প্রতি চার বছর অন্তর এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। কমনওয়েলথ গেমস প্রথম ১৯৩০ সালে অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে, শুধুমাত্র ১৯৪২ এবং ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি।
২০২২ সালের কমনওয়েলথ গেমস বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে।
পরবর্তী কমনওয়েলথ গেমস ২০২৬ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।
Related Questions
১৯৯৯ সালে ইংল্যান্ডে ৭ম বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করে। বাংলাদেশ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ মে, ১৯৯৯ সালে। এই বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।
ব্রহ্মপুত্র কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
ব্রহ্মপুত্র হিমালয়ের কৈলাস শৃঙ্গের নিকটে মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে। এই নদীটি কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করেছে।
সুন্দরবনের পশ্চিমে রায়মঙ্গল নদী অবস্থিত।
এটি সাতক্ষীরা জেলার অন্তর্গত। মাতামুহুরী নদী টি কক্সবাজার, পশুর নদী খুলনা এবং বলেশ্বর নদী পিরোজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
রূপসা নদীর উপর নির্মিত খানজাহান আলী সেতুর দৈর্ঘ্য ১৩৬০ মিটার।
খুলনার রূপসা নদীর ওপর খানজাহান আলী সেতু নির্মাণ করা হয় ২০০৫ সালে। সেতুটির দৈর্ঘ্য ১.৩৬ কিঃমিঃ বা ১৩৬০ মিটার এবং প্রস্থ ১৬.৪৮ মিটার।
প্রথম শহিদ মিনার উদ্বোধন করা হয় ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি। উদ্বোধন করেন শহিদ শফিউর রহমানের পিতা মাহবুবুর রহমান। প্রথম শহিদ মিনারের নকশাকার বদরুল আলম। পুলিশ প্রথম শহিদ মিনারটি ভেঙে দেয় ২৪ ফেব্রুয়ারি, ১৯৫২ সালে।
জব সলুশন