সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণ হয়-
সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণ হয় লাল আলোতে এবং সামগ্রিকভাবে উদ্ভিদের ক্ষেত্রে এটি সমুদ্রের শৈবাল বা ফাইটোপ্ল্যাঙ্কটন দ্বারা সবচেয়ে বেশি ঘটে। আলোর তরঙ্গের ভিত্তিতে: লাল আলো: এই আলোতে সালোকসংশ্লেষণের হার সবচেয়ে বেশি হয়। নীল আলো: লাল আলোর পর নীল আলোতে এই প্রক্রিয়াটি বেশি কার্যকর হয়। সবুজ আলো: সবুজ আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে কম বা একেবারে হয় না বললেই চলে (কারণ উদ্ভিদ সবুজ আলো প্রতিফলিত করে দেয়)।
Related Questions
ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে। এটি রক্ত জমাট বাঁধতে (blood clotting) বা প্রথরম্বিন প্রোটিন তৈরিতে সাহায্য করে, যা রক্তপাত দ্রুত বন্ধ করে।
সঠিক উত্তর হলো কোনটিই নয়। প্রদত্ত ফলগুলোতে স্যালিসিলিক এসিড থাকে না; বরং আমলকীতে এমাইনো এসিড ও ভিটামিন সি, কমলালেবুতে সাইট্রিক এসিড এবং আঙ্গুরে টারটারিক এসিড থাকে।
ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতের গঠন মজবুত করা , রক্ত তঞ্চন, পেশী সংকোচন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।
নিউমোনিয়া ফুসফুসের প্রদাহজনিত একটি রোগের নাম। সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক সংক্রমণের কারণে নিউমোনিয়া হয়। ফুসফুসে স্ট্রেপটোকক্কাস জাতীয় ব্যাকটেরিয়া কিংবা শ্বাসযন্ত্রের সিনসিশিয়াল ভাইরাস (আরএসভি) সংক্রমণ ঘটালে ফুসফুস ফুলে ওঠে, ভরে ওঠে পুঁজে বা তরল পদার্থে, যা অক্সিজেন গ্রহণ করে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। তখন ফুসফুসে প্রদাহ হয়।
১৯৯৬ সালের ৫ জুলাই যুক্তরাজ্যের Adult cell ক্লোনিং এর মাধ্যমে জন্ম নেয়া বিশ্বের প্রথম স্তন্যপায়ী প্রাণীর নাম ডলি । জন্মের পর ২০০৩ সালে ফুসফুসের জটিলতাজনিত রোগে এটি মারা যায় ।
মানবদেহের প্রতিটি স্বাভাবিক কোষে ক্রোমোজোমের সংখ্যা ২৩ জোড়া বা মোট ৪৬টি,এর মধ্যে ২২ জোড়া (৪৪টি) হলো অটোজোম ,যা দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে, বাকি ১ জোড়া (২টি) হলো সেক্স ক্রোমোজোম, যা মানুষের লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে。
জব সলুশন