ভারতের কোন রাজ্যের রাজধানী ‘ইস্ফল’?
ভারতের 'সেভেন সিস্টার্স' খ্যাত সাতটি রাজ্যের চারটির নাম এখানে উল্লেখ করা হয়েছে। যার মধ্যে মণিপুরের রাজধানী ইম্ফল। অন্যদিকে, মিজোরামের রাজধানী আইজল, মেঘালয়ের রাজধানী শিলং এবং অরুণাচলের রাজধানী ইটানগর।
Related Questions
১৯৯১ সালে প্রতিষ্ঠিত স্বাধীনতাকামী আবু সায়েফ গ্রুপ (ASG) ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশে তৎপর। তারা দীর্ঘদিন ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিন্দানাও প্রদেশে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে রত।
রোমান ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত বিশ্বখ্যাত সমাজসেবী মাদার তেরেসা ১৯১০ সালের ২৬ আগস্ট তৎকালীন যুগোস্লাভিয়ার দক্ষিণ অঞ্চলে (বর্তমান মেসিডোনিয়ার রাজধানী স্কোপজে) একটি আলবেনীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯২৮ সালে আয়ারল্যান্ডের ডাবলিন শহরে যান। সেখানে লরোটো কনভেন্ট সন্ন্যাসব্রত গ্রহণ করে ১৯২৯ সালে তিনি কিলকাতায় আসেন মাদার তেরেসা কলকাতার শিলাইদহ রেলস্টশনের নিকটবর্তী 'মিশনারিজ অব চ্যারিটি' নামের একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। আর্তমানবতার সেবার পুরস্কার হিসেবে তিনি ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পান।]
ডেমোক্রেট দলের প্রধান ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১৯৩৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ১২ বছর টানা চার বার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া (California) অঙ্গরাজ্যে নির্বাচকমণ্ডলীর বা ইলেকট্রোরাল কলেজের ভোটের সংখ্যা সবচেয়ে বেশি।
শেনজেন চুক্তি হচ্ছে- অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি।
- জল, স্থল ও আকাশপথে এক ভিসায় কিংবা ভিসা ব্যতীত জাতীয় পরিচয়পত্র দিয়ে ইউরোপ ভ্রমণ করার লক্ষ্য ১৯৮৫ সালের ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেন শহরে স্বাক্ষরিত হয় শেনজেন চুক্তি।
- ১৯৮৫ সালে বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড এ চুক্তি স্বাক্ষর করে।
- এ চুক্তির ফলশ্রুতিতে ১৬ মার্চ, ১৯৯৫ থেকে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
যুক্তরাষ্ট্রে মোট ৫০টি রাজ্য রয়েছে।
- হাওয়াই হলো ৫০তম রাজ্য যা সর্বশেষ ২১ আগস্ট, ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্র ইউনিয়নে যোগদান করে।
- হাওয়াইয়ের আগে আলাস্কা ৪৯তম রাজ্য হিসেবে ১৯৫৯ সালের ৩ জানুয়ারি যোগদান করে।
- আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য।
- হাওয়াই এবং আলাস্কা উভয়ই ১৯৫৯ সালে কয়েক মাসের ব্যবধানে ইউনিয়নে যোগদান করে।
- ১৯৫৯ সালের মার্চ মাসে কংগ্রেস হাওয়াই অ্যাডমিশন অ্যাক্ট পাস করে এবং রাষ্ট্রপতি ডোয়াইট ডি. আইজেনহাওয়ার এতে স্বাক্ষর করেন।
- ২৭ জুন, ১৯৫৯ তারিখে হাওয়াইয়ের জনগণ বিপুল ভোটে (৯৪% এর বেশি) রাজ্যত্বের পক্ষে রায় দেয়।
সর্বশেষ আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৬।
জব সলুশন