SDGs লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে?

ক) ২০৪৫ সাল
খ) ২০৫০ সাল
গ) ২০৩৫ সাল
ঘ) ২০৩০ সাল
বিস্তারিত ব্যাখ্যা:

- Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়।
- ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে "Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত।

 


- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।

এসডিজির ১৭ লক্ষ্যসমূহ হলো: 

- প্রথম : দারিদ্র্য নির্মূল 

- দ্বিতীয় : ক্ষুধামুক্তি

- তৃতীয় : সুস্বাস্থ্য

 - চতুর্থ : মানসম্মত শিক্ষা 

- পঞ্চম : লিঙ্গ সমতা 

- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন 

- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি 

- অষ্টম : কর্মসংস্থান ও অর্থনীতি 

- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো 

- দশম : বৈষম্য হ্রাস

 - একাদশ : টেকসই শহর ও জনগণ 

- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন 

- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ 

- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান 

- পঞ্চদশ : স্থলভাগের জীবন 

- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং

 - সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

Related Questions

ক) মহাকর্ষ
খ) ত্বরণ
গ) অভিযোজন
ঘ) মাধ্যাকর্ষণ
Note :

পৃথিবী ও তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান তাকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলে।অভিকর্ষ বলে কোন বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে।
-মধ্যাকর্ষন শক্তির ধারণা আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন ।
-মধ্যাকর্ষণ বলের কারণে পৃথিবীর ঘূর্ণ্নকালীন সময়ে আমরা ছিটকে পড়ি না।

ক) ধূসর
খ) কাল ও নীল
গ) উত্তম মধ্যম
ঘ) রঙ্গীন
Note :

'Black and blue' একটি সুপরিচিত English idiom।
এর অর্থ হলো কাউকে নির্দয়ভাবে প্রহার করা বা উত্তম মধ্যম দেওয়া, যার ফলে শরীরে কালশিটে দাগ পড়ে যায়।

উদাহরণ: The thief was beaten black and blue. (চোরটিকে উত্তম মধ্যম দেওয়া হয়েছিল)।

ক) ফিলিপাইন
খ) শ্রীলংকা
গ) ভিয়েতনাম
ঘ) জাপান
Note :

আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (ইংরেজি: International Rice Research Institute (IRRI)) হল একটি স্বশাসিত, অলাভজনক, কৃষিবিষয়ক বিশ্লেষণ এবং প্রশিক্ষণ সংস্থা।

ধান এর জাত, উন্নয়ন, নতুন ধান উৎপাদন, এলাকা অনুযায়ী ধান এর জাত তৈরি ইত্যাদি।

গবেষণা কাজে নিয়োজিত ফিলিপাইন এর ম্যানিলাতে অবস্থিত আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র।

ক) গঙ্গা
খ) পদ্মা
গ) যমুনা
ঘ) তিস্তা
Note :

১৯৭৫ সালের নির্মিত ফারাক্কা বাঁধটি বাংলাদেশের পদ্মা ও ভারতীয় অংশে গঙ্গা নদীতে নির্মিত হয় । ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে বন্যার প্রকোপ বৃদ্ধি প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
- এটি পশ্চিমবঙ্গের মালদহ ও মুরশিবাদ জেলায় অবস্থিত ।
- বাংলাদেশের পদ্মা নদীর উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মান করেছে।
- ১৯৭৬ সালে ফারাক্কা লং মার্চ নেতৃতে পরিচালিত হয় মওলানা আবদুল হামি খান ভাসানী
- এই বাঁধ বাংলাদেশেরসীমান্ত থেকে অবস্থিত ১৬.৫ কিলোমিটার।
- এখন পর্যন্ত ফারাক্কার ওপর ৫টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 
- সর্বশেষ ফারাক্কা পানিবন্টন চুক্তিস্বাক্ষরিত হয় ১২ ডিসেম্বর, ১৯৯৬

ক) সৌজন্য
খ) সৌজন্নতা
গ) শৌজন্য
ঘ) সৌজন্নতা
Note :

সৌজন্য বানানটি সম্পূর্ণ সঠিক।  'সুজন' (সৎ ব্যক্তি) শব্দের সাথে 'য' প্রত্যয় যোগ করে এই শব্দটি গঠিত হয়। তাই এর সাথে অতিরিক্ত 'তা' যুক্ত করে সৌজন্যতা লেখাটি ব্যাকরণগতভাবে ভুল। 'সৌজন্য' শব্দের অর্থ ভদ্রতা, অমায়িকতা, বা শিষ্ট ব্যবহার

ক) one who has lost home
খ) try to make a home
গ) familiar with
ঘ) home made of bricks
Note :

"At home" ইডিয়মটির অন্যতম প্রধান অর্থ হচ্ছে কোনো বিষয়ে দক্ষ, অভিজ্ঞ বা সুপরিচিত (Familiar with)

জব সলুশন

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড - রিসিপশনিস্ট 22-08-2026

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড - সহকারী পরিচালক 21-08-2026

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড - হিসাবরক্ষক 21-08-2026

পররাষ্ট্র মন্ত্রণালয়ের- সহকারী সাইফার কর্মকর্তা 17-08-2026

বাংলাদেশ নৌবাহিনী- অদক্ষ শ্রমিক 07-08-2026

বাংলাদেশ নৌবাহিনী- উচ্চমান সহকারী 07-08-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন