দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ?
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল জাপান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী জাপান - জার্মানি ও ইতালি শক্তিকে একত্রে অক্ষশক্তি বলা হয়। জাপান ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌঘাঁটি আক্রমণ করে। এজন্য ১৯৪১ সালের ১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্ব যুদ্ধে অংশগ্রহণ করে।
Related Questions
ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। তার গবেষণার বিষয় ছিল দুর্ভিক্ষ ও দারিদ্র্য। যে বইটি অমর্ত্য সেনকে নোবেল পুরষ্কার ভূষিত করেছে তা হলো - 'দারিদ্র্য ও দুর্ভিক্ষ: স্বত্বাধিকার ও বঞ্চনার একটি রচনা'।
বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রধান প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংক্ষেপে বিএসইসি বা BSEC)。 এটি দেশের পুঁজিবাজার (মূলধন বাজার) তদারকি, স্থিতিশীলতা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের মূল দায়িত্ব পালন করে.
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান নয়।
বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান গুলো হচ্ছে : নির্বাচন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তর, সরকারি কর্ম কমিশন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয়। অপরদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হচ্ছে বিশ্ববিদ্যালয়সমূহ নিয়ন্ত্রণকারী সংস্থা।
১ জানুয়ারী ১৯৯৩ সাল থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে।
বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রাথমিকভবে ৬৮ টি উপজেলায় শুরু হয় ১ জানুয়ারি ১৯৯২। দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৩।
আরব বসন্ত (Arab Spring) হলো ২০১০ সালের শেষের দিকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভ, গণ-অভ্যুত্থান এবং বিপ্লবের একটি প্রবল ঢেউ। একনায়কতন্ত্রের অবসান, দুর্নীতি দূরীকরণ, অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে সাধারণ জনগণ এই বিক্ষোভে ফেটে পড়ে।
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি উত্থাপন করেন। পরবর্তীতে ২৩শে মার্চ তিনি এটি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে পেশ করেন এবং ৭ই জুন এর পক্ষে সারা বাংলায় ব্যাপক আন্দোলন গড়ে তোলা হয়।
জব সলুশন