”বিদিত” শব্দটির বিপরীত শব্দ কোনটি?
বিদিত শব্দের অর্থ পরিজ্ঞাত, জানা আছে এমন, অবগত। সুতরাং বিদিত এর বিপরীতার্থক শব্দ হলো অজ্ঞাত।
Related Questions
”মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ” - বাক্যে ”মরি মরি” অনন্বয়ী শ্রেণির অব্যয়।
যে সকল অব্যয় বাক্যের অন্যদের সঙ্গে কোন সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন উচ্ছাস প্রকাশের মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ! এছাড়া স্বীকৃতি বা অস্বীকৃতি সম্মতি প্রকাশে, যন্ত্রণা প্রকাশে, সম্ভাবনায় ইত্যাদিতে অনন্বয়ী অব্যয় হয়।
সঠিক উত্তর হলো ক্রন্দণ।
ব্যাখ্যা:
১. চাণক্য, মাণিক্য ও গণ: এই শব্দগুলোতে স্বভাবতই 'ণ' ব্যবহৃত হয়। বাংলা ব্যাকরণের ণত্ব বিধানের একটি কবিতা আছে:
"চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মণ..."
এই তালিকার শব্দগুলোতে কোনো নিয়ম ছাড়াই সরাসরি 'ণ' বসে।
২. ক্রন্দণ: এই শব্দটির সঠিক বানান হলো ক্রন্দন। এখানে 'ণ' এর পরিবর্তে 'ন' (দন্ত্য-ন) হবে, কারণ ণত্ব বিধানের নিয়ম অনুযায়ী সব ক্ষেত্রে 'ণ' হয় না এবং 'ক্রন্দন' শব্দটিতে 'ণ' হওয়ার কোনো ব্যাকরণগত কারণ নেই।
ঐ, ঔ দুটি মূল স্বরধ্বনি নয়।
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সাতটি। যথা - অ, আ, ই, উ, এ, অ্যা, ও। অপরদিকে বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা ২৫ টি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপক দুটি বর্ণ ঐ এবং ঔ।
”ব্যর্থ” শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো - - বি + অর্থ।
ব্যর্থ শব্দের অর্থ বৃথা, বিফল, নিষ্ফল। সংস্কৃত বি এর সাথে অর্থযক্ত হয়ে শব্দটি গঠিত।
জব সলুশন