The walls of our house have been painted ___green. ___ Which is the correct preposition in the blank above ?
"Painted green" একটি সাধারণ বাক্য গঠন যেখানে রঙ বোঝানোর জন্য সরাসরি রঙটিকে বিশেষ্য হিসেবে ব্যবহার করা হয়। এখানে কোনো preposition (যেমন by, in, with) এর প্রয়োজন হয় না। যখন কোনো বস্তুকে কোনো রঙে রাঙানো হয়, তখন আমরা সরাসরি "painted [color]" ব্যবহার করি। উদাহরণস্বরূপ: "The car was painted red."
Related Questions
সঠিক বানান - বিভীষিকা। বিভীষিকা শব্দের অর্থ - ভয়জনক দৃশ্য, ভয় প্রদর্শন, ভীষণ ভয় ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
'ভোরের পাখি' বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে।
বিহারীলাল চক্রবর্তী (২১ মে, ১৮৩৫ - ২৪ মে, ১৮৯৪) বাংলা ভাষার কবি। বাংলা সাহিত্যের প্রথম গীতি - কবি হিসেবে তিনি সুপরিচিত।
রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য - ধারার 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন। তার সব কাব্যই বিশুদ্ধ গীতিকাব্য। মনোবীণার নিভৃত ঝংকারে তার কাব্যের সৃষ্টি। বাঙালি কবি মানসের বহির্মুখী দৃষ্টিকে অন্তর্মুখী করার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য।
যৌগিক বাক্য সাধারণত দুটি বা ততোধিক সরল বাক্যকে সংযোজক অব্যয় (যেমন - এবং, ও, আর, কিন্তু, অথবা, অথচ, তথাপি, কিংবা ইত্যাদি) দ্বারা যুক্ত করে গঠিত হয়। প্রতিটি সরল বাক্যই একটি স্বাধীন অর্থ প্রকাশ করে এবং সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি যৌগিক বাক্য তৈরি করে।
আট কপালে- হতভাগ্য;
উড়নচণ্ডী – অমিতব্যয়ী;
ছা-পোষা- পোষ্য ভারাক্রান্ত;
ভূশণ্ডির কাক- দীর্ঘায়ু ব্যক্তি।
জাতিবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদের সাহায্যে কোনো প্রাণী বা বস্তুর জাতি বোঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন: মানুষ, মুসলিম, নদী, বই, বাঙালি, হিন্দু, রাজা, ধনীরা ইত্যাদি।
-বিভিন্ন ধ্বনিকে লেখার সময় বা নির্দেশ করার সময় যে চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে সাধারণত তাকে বর্ণ বলা হয় ।
-বাংলা ভাষায় মোট ৫০ টি বর্ণ রয়েছে ।
-অপরদিকে এককথায় বর্ণ কাকে বলে বলতে গেলে, “ধ্বনির লিখিত বা সাংকেতিক রূপকে বলা হয় বর্ণ “।
জব সলুশন