কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা ?
যোগাযোগ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সামাজিক উপন্যাস। এটি ১৯২৯ সালে (আষাঢ়, ১৩৩৬ বঙ্গাব্দ) প্রকাশিত হয়। এটি প্রথমে ১৩৩৪ বঙ্গাব্দের আশ্বিন মাস থেকে ১৩৩৫ বঙ্গাব্দের চৈত্র মাস পর্যন্ত বিচিত্রা মাসিকপত্রে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। প্রথম দুই সংখ্যায় এই উপন্যাসের শিরোনাম ছিল তিনপুরুষ। ১৩৩৪ বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় রবীন্দ্রনাথ এই উপন্যাসের শিরোনাম পরিবর্তন করে নতুন শিরোনাম দেন যোগাযোগ।
Related Questions
শরৎচন্দ্রের আত্নজৈবনিক উপন্যাস 'শ্রীকান্ত' এর প্রথম পর্বের সবচেয়ে প্রাণবন্ত ও আকর্ষণীয় চরিত্র 'ইন্দ্রনাথ' । বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র ইন্দ্রনাথ ।
অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাসের নায়িকার নাম'' অচলা ''
এই উপন্যাসের দুটি নায়কের মধ্যে একজনের নাম সুরেশ অপরজনের নাম মহিম।
সঠিক উত্তর - অচলা.।
অপু ও দুর্গা - চরিত্র দুটি পথের পাঁচালী উপন্যাসের।
পথের পাঁচালী হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস।
বাংলার গ্রামে দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস।
এই উপন্যাসের ছোটদের জন্য সংস্করণটির নাম আম আঁটির ভেঁপু। পরবর্তীকালে বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাসটি অবলম্বনে পথের পাঁচালী (চলচ্চিত্র) নির্মাণ করেন যা পৃথিবী - বিখ্যাত হয়।
কৃষ্ণকান্তের উইল বাংলা সাহিত্যের প্রাণপুরুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস। উপন্যাসটি ১৮৭৮ সালে প্রথম প্রকাশিত হয়। রোহিনী, ভ্রমর এবং গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্নিত হয়েছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে। সামাজিক উপন্যাস। ১৮৮২ ও ১৮৮৪ সালে বঙ্গদর্শন পত্রিকার বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হয়।
চোখের বালি - রবীন্দ্রনাথ ঠাকুর।
গৃহদাহ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
পথের পাঁচালি - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
জব সলুশন