দক্ষিন তালপট্টি দীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
দক্ষিণ তালপট্টি দ্বীপ (ভারতের কাছে 'পূর্বাশা' বা 'নিউ মুর' নামে পরিচিত) হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত ছিল। এটি বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হাড়িয়াভাঙ্গা নদীর মোহনা থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে অবস্থিত ছিল। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও অন্যান্য প্রাকৃতিক কারণে ২০১০ সালের দিকে দ্বীপটি সম্পূর্ণভাবে তলিয়ে যায়।
Related Questions
বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের নকশা করেছেন প্রখ্যাত স্থপতি মঈনুল হোসেন। এটি ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মরণে নির্মিত।
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর (যা শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর নামে পরিচিত) নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক সোনারগাঁওয়ে অবস্থিত। এটি রাজধানী ঢাকা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।
মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম পতাকার ডিজাইনার শিব নারায়ণ দাস পরবর্তীতে মানচিত্র থেকে পতাকা সরিয়ে নতুন করে ডিজাইন করেন কামরুল হাসান । বর্তমান ডিজাইন করা পতাকাটি কামরুল হাসানের।
তার প্রকৃত নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান । চিত্রকলায় লৌকিক ও আধুনিক রীতির মিশ্রণ ঘটিয়ে তিনি 'পটুয়া কামরুল হাসান' নামেও পরিচিতি লাভ করেন । তাঁর বিখ্যাত চিত্রকর্ম- তিন কন্যা, রায়বেঁশে নৃত্য, নাইওর ইত্যাদি।
যমুনা নদী রাজবাড়ী দৌলতদিয়া / গোয়ালন্দের নিকট পদ্মা নদীতে এসে পতিত হয়েছে । তারপর পদ্মা - যমুনার একত্রিত প্রবাহ পদ্মা নামে প্রবাহিত হয়ে চাঁদপুর মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে ।
চন্দ্রঘোনা কাগজ কলের (কর্ণফুলী পেপার মিলস) প্রধান কাঁচামাল হলো বাঁশ। এছাড়া কাঠ এবং গাছের মণ্ড (pulp) কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। পার্বত্যাঞ্চল ও কর্ণফুলী নদী তীরবর্তী অঞ্চলে প্রচুর বাঁশ জন্মানোর কারণে ১৯৫৩ সালে এটি প্রতিষ্ঠার সময় এই স্থানটি বেছে নেওয়া হয়।
পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন মহানন্দা নদীর উপনদী।
মহানন্দা নদী বাংলাদেশ - ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটির দৈর্ঘ্য ৩৬০ কিলোমিটার, গড় প্রস্থ ৪৬০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক মহানন্দা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর - পশ্চিমাঞ্চলের নদী নং ৯৫।
পুনর্ভবা, নাগর, টাংগন, কুলিক নদীগুলি মহানন্দা নদীর উপনদী।
জব সলুশন