বঙ্গবন্ধু কবে 'জুলিও কুরি' পুরস্কার লাভ করেন?
- ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির সান্টিয়াগো শহরে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের সভায় বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকের জন্যে মনোনীত করা হয়।
- ১৯৭৩ সালের ২৩শে মে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে এর তৎকালীন মহাসচিব রমেশচন্দ্র বঙ্গবন্ধুর হাতে জুলিও কুরি শান্তি পদক তুলে দেন।
- এটি ছিল বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক সম্মান।
- জুলিও কুরি শান্তি পদক প্রবর্তিত হয় ১৯৫০ সালে থেকে।
- এ ঐতিহাসিক দিবসকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে আত্মপ্রকাশ করে গবেষণাধর্মী প্রতিষ্ঠান জুলিও কুরি বঙ্গবন্ধু শান্তি সংসদ।
- এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২০১৬ সালে প্রবর্তিত হয় ‘বঙ্গবন্ধু শান্তি পদক’।
Related Questions
হাড়িয়াভাংগা নদীর মোহনায় বঙ্গোপসাগরে দক্ষিণ তালপট্টি বা পূর্বাশা দ্বীপের অবস্থান। গঙ্গা - ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী দ্বীপ। ১৯৭০ সালে ভোলা সাইক্লোনের পরবর্তীকালে বঙ্গোপসাগরে এর আবির্ভাব ঘটে, এবং কিছুকাল পরে এর অস্তিত্ত্ব বিলীন হয়।
বাংলাদেশের মৌলভীবাজার জেলায় সর্বাধিক চা বাগান রয়েছে। বাংলাদেশ চা বোর্ড-এর তথ্যানুসারে মৌলভীবাজারে ৯০টি চা বাগান রয়েছে। দ্বিতীয় সর্বাধিক চা বাগান রয়েছে হবিগঞ্জে, ২৫টি। সিলেটে রয়েছে ১৯টি এবং বান্দরবানে কোনো চা বাগান নেই।
জব সলুশন