রূপতত্ত্বের অন্তর্ভুক্ত কোনটি?
রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হলোঃ শব্দ, শব্দের গঠন, বচন, লিঙ্গ, কারক, পুরুষ, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, সমাস, ক্রিয়া প্রকরণ ইত্যাদি ।
Related Questions
শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচিত বিষয় হলো—শব্দ, দ্বিরুক্ত শব্দ বা শব্দদ্বৈত, লিঙ্গ, বচন, পদাশ্রিত নির্দেশক, সমাস, প্রত্যয়, উপসর্গ ও অনুসর্গ, কারক, ধাতু, পদ, অনুজ্ঞা, ক্রিয়ার কাল, ক্রিয়ামূল ও পুরুষ।
ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি।
১) ধ্বনিতত্ত্ব বা phonology
২) শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বাmorphology
৩) বাক্যতত্ত্ব বা পদক্রম বা syntax
৪) অর্থতত্ত্ব বা semantics
'Morphology' শব্দটির সঠিক বঙ্গানুবাদ হলো রূপতত্ত্ব বা রূপমূলতত্ত্ব।
• বাংলা ব্যাকরণের প্রধান ও মৌলিক আলোচ্য বিষয় চারটি । যথাঃ
ধ্বনিতত্ত্ব,
শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব,
বাক্যতত্ত্ব বা পদক্রম ও
অর্থতত্ত্ব ।
-ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়- ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি, ধ্বনি, ধ্বনি পরিবর্তন ও লোপ প্রভৃতি ।
-শব্দতত্ত্ব বা রুপতত্ত্বের আলোচ্য বিষয়- শব্দ, লিঙ্গ, বচন, সমাস, উপসর্গ, কারক, ধাতু, পদ প্রকরণ প্রভৃতি ।
-বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয়- বাক্যের গঠন প্রণালী, বিরাম বা যতি চিহ্ন, বাগধারা প্রভৃতি ।
'সন্ধি' ব্যাকরণের ধ্বনিতত্ত্বের (Phonology) আলোচ্য বিষয়। সন্ধির মূল উদ্দেশ্য হলো উচ্চারণকে সহজ ও শ্রুতিমধুর করা । বাংলা ব্যাকরণে ধ্বনি বা বর্ণের উচ্চারণ এবং তাদের মিলন বা পরিবর্তনের নিয়মগুলো ধ্বনিতত্ত্বের অধীনে আলোচনা করা হয়।
Phonology (ফোনোলজি) শব্দের বাংলা অর্থ হলো "ধ্বনিতত্ত্ব" বা "ধ্বনিবিজ্ঞান"। এটি ভাষাবিজ্ঞানের একটি প্রধান শাখা।
জব সলুশন