উচ্চারণের দিকে 'ল' কোন ধরনের বর্ণ?
উচ্চারণস্থান অনুযায়ী 'ল' একটি দন্ত্য বর্ণ। তবে সুনির্দিষ্টভাবে এর উচ্চারণটি দন্তমূলীয় হিসেবেও পরিচিত। এর কারণ হলো, 'ল' উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ ওপরের পাটির দাঁতের গোড়া বা মূল স্পর্শ করে।
Related Questions
ফুসফুস-তাড়িত বাতাস কোনো রকম বাধা ছাড়া একইসঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়ে যে ধ্বনি উচ্চারিত হয়, তাকে "অনুনাসিক স্বরধ্বনি" বলে ।
বাংলা বর্ণমালায় ঢ, ড় এবং ঢ়—এই তিনটি ধ্বনির উচ্চারণস্থান হলো পশ্চাৎদন্তমূল। ঢ: এটি একটি মূর্ধন্য বা পশ্চাৎদন্তমূলীয় স্পর্শ ধ্বনি। ড় ও ঢ়: এই দুটিকে তাড়নজাত ধ্বনি বলা হয়, যা পশ্চাৎদন্তমূল স্পর্শ করে উচ্চারিত হয়।
বাঙালি শিশুরা প বর্গীয় (প,ফ,ব,ভ,ম) ধ্বনিগুলো আগে শেখে ।
বর্ণ: উচ্চারণ স্থানগত অবস্থান- ‘ম’ ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি এবং এর উচ্চারণ স্থান হলো ওষ্ঠ (ঠোঁট)।
- ক খ গ ঘ ঙ : কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ
- চ ছ জ ঝ ঞ শ য য় : তালব্য বর্ণ
- ট ঠ ড ঢ ণ ষ র ড় ঢ় : মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ
- ত থ দ ধ ন ল স : দন্ত বর্ণ
- প ফ ব ভ ম : ওষ্ঠ্য বর্ণ
ধ্বনি অনুযায়ী শ্রেণী
কন্ঠ্য ধ্বনি: ৫টি (ক, খ, গ, ঘ, ঙ)
তালব্য ধ্বনি: ৮টি (চ, ছ, জ, ঝ, ঞ, শ, য, য়)
মূর্ধন্য ধ্বনি: ৯টি (ট, ঠ, ড, ঢ, ণ, ষ, র, ড়, ঢ়)
দন্ত্য ধ্বনি: ৭টি (ত, থ, দ, ধ, ন, স, ল)
ওষ্ঠ্য ধ্বনি: ৫টি (প, ফ, ব, ভ, ম)
জব সলুশন