'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
তৎসম উপসর্গ এর সংখ্যা ২০ টি। তন্মধ্যে "অপ" একটি। অপ উপসর্গীকৃত টি - বিপরীত, নিকৃষ্ট, বিকৃত এবং স্থানান্তর অর্থে ব্যবহৃত হয়। এখানে "অপ" উপসর্গ টি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন: অপমান, অপচয়, অপকার, অপবাদ ইত্যাদি। তাই সঠিক উত্তর: বিপরীত অর্থে।
Related Questions
'অব' উপসর্গটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় ।
- অবমাননা ও অবহেলা শব্দে 'অব' উপসর্গটি 'হীনতা' বা নেতিবাচক অর্থে বসেছে ।
- অবতরণ শব্দে এটি 'নিম্নে' অর্থে বসেছে ।
- কিন্তু অবগাহন শব্দে 'অব' উপসর্গটি 'সম্যক্' বা সম্পূর্ণরূপে অর্থে বসেছে । তাই এটি নেতিবাচক নয়।
প্রত্যেক শব্দের সন্ধিবিচ্ছেদ প্রতি + এক। এখানে 'প্রতি' একটি তৎসম উপসর্গ, যা 'এক' শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করেছে।
অন্যান্য অপশন:
- নিবাস: নি + বাস (উপসর্গযুক্ত শব্দ)।
- পুকুরে: পুকুর + এ (বিভক্তিযুক্ত)।
- বড়াই: বড় + আই (প্রত্যয়যুক্ত)।
জব সলুশন