'বরদাস্ত' কোন বিদেশি উপসর্গের উদাহরণ?
সঠিক উত্তরটি হলো: ফারসি।
ব্যাখ্যা:
বাংলা ব্যাকরণ অনুযায়ী 'বরদাস্ত' শব্দটিতে ‘বর’ উপসর্গটি ব্যবহৃত হয়েছে। ‘বর’ একটি ফারসি উপসর্গ। এই উপসর্গের অর্থ হলো 'বাইরে' বা 'মধ্যে' (অনেক সময় 'উপরে' বা 'শ্রেষ্ঠ' অর্থেও ব্যবহৃত হয়, তবে বরদাস্ত-এর ক্ষেত্রে 'সহ্য করা' বোঝায়)।
ফারসি 'বর' উপসর্গের আরও কিছু উদাহরণ:
বরখাস্ত
বরখেলাপ
বরবাদ
Related Questions
ফারসি 'বদ্ ' উপসর্গযোগে মন্দ অর্থে বদনাম , বদরাগী ,বদমাশ প্রভৃতি শব্দ গঠিত হয়েছে ।এছাড়াও 'বদ্' উপসর্গযোগে উগ্রু অর্থে বদমেজাজী শব্দটি গঠিত হয়েছে এবং নিন্দনীয় অর্থে বজ্জাত শব্দটি গঠিত হয়েছে ।
ফারসি উপসর্গযোগে গঠিত শব্দ হলো নাচার।
ব্যাখ্যা:
নাচার: এখানে 'না' একটি ফারসি উপসর্গ। ফারসি আরও কিছু উপসর্গ হলো: বর্, ব, বে, নিম, ফি, না, কার, দর ইত্যাদি (যেমন: নাখোশ, নারাজ, নাচার)।
অনাচার: এখানে 'অন্' একটি তৎসম বা সংস্কৃত উপসর্গ।
কদাচার: এখানে 'কদ্' একটি তৎসম বা সংস্কৃত উপসর্গ।
প্রচার: এখানে 'প্র' একটি তৎসম বা সংস্কৃত উপসর্গ (প্র, পরা, অপ, সম...)।
সুতরাং, সঠিক উত্তর হলো নাচার।
বাংলা ভাষায় ব্যবহৃত ফারসি উপসর্গ এর সংখ্যা ১০ টি।
যেমন: না,নিম,ফি,বে,ব,দর,কার,বর,বদ,কম। তন্মধ্যে "নিম" একটি।
" নিম" উপসর্গ টি আধা বা কম অর্থে ব্যবহৃত হয়।যেমন: নিমরাজি,নিমখুন ইত্যাদি।
জব সলুশন