'যুদ্ধে স্থির থাকেন যিনি' এর বাক্যসংকোচন কোনটি?

ক) যুধিষ্ঠির
খ) দামামা
গ) সংশপ্তক
ঘ) অকৃতজ্ঞ
বিস্তারিত ব্যাখ্যা:

। যিনি যুদ্ধে স্থির থাকেন - যুধিষ্ঠির
। যুদ্ধে ব্যবহৃত ঢাক - দামামা
। যুদ্ধে পরাস্ত করা যায় না যে ভূমিকে - অযোধ্যা,
। যুদ্ধ হতে পলায়ন করে না যে সৈন্য - সংশপ্তক
। যুদ্ধ সম্বন্ধীয় - সামরিক
। যে অপরিচিত ব্যক্তি হঠাৎ এসেছে - আগন্তুক
। সকল দুঃখ থেকে মুক্তির অবস্থা / পরম মুক্তি = কৈবল্য
। যে আচার বা প্রথা অতিক্রম করেছে - অত্যাচারী
। যে আশা ফলবতী হবার নয় - দূরাশা
। যে উপকারীর উপকার স্বীকার করে - কৃতজ্ঞ
। যে উপকারীর উপকার স্বীকার করে না। - অকৃতজ্ঞ
। যে গাছে ফুল হয় না ফল হয় - বনস্পতি
। যে কারো পরোয়া করে না। - বেপরোয়া
। যে কাজের অযোগ্য - অকেজো
। যে কর্মের অযোগ্য - অকর্মণ্য
। যে কর্ম প্রতিদিন করা হয় - নিত্যকর্ম

Related Questions

ক) অজ্ঞাতকুলশীল
খ) অচিন্তা
গ) অনাহত
ঘ) অবিনশ্বর
Note :

- যার অন্য উপায় নেই - অনন্যোপায়।

- যার উপস্থিত বুদ্ধি আছে - প্রত্যুৎপন্নমতি

- যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না - অজ্ঞাতকুলশীল

- যার সর্বস্ব হারিয়ে গেছে - সর্বহারা, হৃতসর্বস্ব।
 

- যার কোনাে উপায় নেই - নিরুপায়।

- যার কোনাে কিছু থেকেই ভয় নেই - অকুতােভয়।

ক) অভয়
খ) ভয়শূন্য
গ) অকুতোভয়
ঘ) নির্ভীক
ক) অযত্নলব্ধ
খ) অযত্নসম্ভূত
গ) অযত্নজাত
ঘ) অনায়াসলব্ধ
Note :

'যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে' এর সঠিক বাক্য সংকোচন হলো অযত্নসম্ভূত। এখানে 'সম্ভূত' শব্দের অর্থ উৎপন্ন বা সৃষ্টি হওয়া।
অন্যান্য অপশনগুলোর অর্থ হলো:
- অযত্নলব্ধ: যা বিনা যত্নে লাভ করা গিয়েছে।
- অনায়াসলব্ধ: অনায়াসে লাভ করা যায় যা।
- অযত্নজাত: যা অযত্নে জন্মেছে।

ক) অযত্নলভ্য
খ) অযত্নলব্ধ
গ) অযত্নলদ্দ
ঘ) অযত্নসস্কৃত
ক) অবিমৃষ্যকারী
খ) অবিতর্ক
গ) অবিমিশ্যকারী
ঘ) অবিসংবাদী
Note :

'যে বিষয়ে কোনো বিতর্ক নেই' - বাক্যটির সঠিক বাক্য সংকোচন 'অবিসংবাদী। যাতে বিরোধ বা মতভেদ নেই - অবিসংবাদিত। যাতে বিরোধ বা মতভেদ নেই - অবিসংবাদিত। অগ্র - পশ্চাৎ না ভেবে যে কাজ করে অবিমৃষ্যকারী । পরিণাম চিন্তা করে যে কাজ করে - পরিণামদর্শী। যিনি অবিবেচক - অপরিণামদর্শী।

জব সলুশন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - পরিদর্শক 14-11-2026

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন- বেঞ্চ সহকারী 14.11.2026

প্রতিরক্ষা মন্ত্রণালয়- সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল) 13-11-2026

সমন্বিত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান- সিনিয়র অফিসার 13-11-2026

সিকিউরিটি প্রিন্টিং প্রেস-অফিসার জেনারেল 13-11-2026

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-উপ সহকারী প্রকৌশলী 11-11-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন