আফ্রিকা মহাদেশের মানচিত্রে ‘Horns of Africa’ তে কোন দেশটি অবস্থিত?
- Horns of Africa আফ্রিকা মহাদেশের পূর্বতম অংশে অবস্থিত একটি আঞ্চলিক নাম।
- এটি ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, জিবুতি, কেনিয়া এবং উত্তর সোমালিয়ার অংশ বিশিষ্ট।
Related Questions
নিষিদ্ধ শহর লাসা।
লাসা তিব্বতের রাজধানী।
এটি ঐতিহাসিকভাবে দালাই লামার বাসস্থানও বটে।
এই শহরকে তিব্বতী বজ্রযান বৌদ্ধধর্মের আঁতুরঘরও বলা হয়
”আকাবা” জর্ডানের সমুদ্র বন্দর।
আকাবা সমুদ্র বন্দরটি জর্ডানে অবস্থিত। ইয়েমেনের সমুদ্র বন্দর এডেন।
নাফ নদী বাংলাদেশের বান্দরবান ও কক্সবাজার জেলায় প্রবাহিত। নাফ নদী কক্সবাজারে বাংলাদেশ ও মিয়ানমারকে পৃথক করেছে। নাফ নদী বান্দরবান দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য ৫৬ কিলোমিটার।
”ওয়াল স্ট্রিট” নিউইয়র্ক অবস্থিত।
ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক শহরের একটি প্রখ্যাত সড়ক। পৃথিবীর অন্যতম গুরুত্ববহ বিনিয়োগ বাজার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এই সড়কে অবস্থিত বলে এর প্রসিদ্ধি জগৎজোড়া।
অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক দৈনিক পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সদর দপ্তর এ সড়কেই অবস্থিত। কার্যত বিংশ শতাব্দীতে "ওয়াল স্ট্রিট" বিশ্ব অর্থনীতির তাপমান যন্ত্রে পরিণত হয়েছে।
নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ছাড়াও বহু গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান এই সড়ক অবস্থিত। এর মধ্যে রয়েছে আমেরিকান স্টক এক্সচেঞ্জ এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক। মার্কিন যুক্ত রাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বাণিজ্য কেন্দ্র ম্যানহ্যাটানের দক্ষিণাংশে, হাডসন নদীর অদূরে, ওয়াল স্ট্রিট অবস্থিত।
গঙ্গা - ব্রহ্মপুত্র - মেঘনায় সম্মিলিত নদী অববাহিকার ৩৩ শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকা প্রায় ১.৭ মিলিয়ন কিলোমিটার জায়গাজুড়ে বিস্তৃত; যেখানে চীন, ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশের মিলিয়ন জনসংখ্যার বাস। এই তিন নদী এই পাঁচ রাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক, শিল্পায়ন, কৃষি - বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে বিশ্বের মোট দরিদ্রের ৪০ শতাংশের বসবাস। বর্তমানে রাষ্ট্রগুলো জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত শিল্পায়ন ও নগরায়ণের ফলে পানিসম্পদের ওপর অব্যাহত চাপ মোকাবিলা করছে।
তেঁতুলিয়া বাংলাদেশের পঞ্চগড় জেলার অন্তর্গত বাংলাদেশের সর্বউত্তরের একটি উপজেলা।
এখানে রয়েছে ভারতের মহানন্দা নদী। এখানে রয়েছে সরকারি ডাকবাংলো।
জব সলুশন