বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
ক) জনশ্রুতি
খ) অনমনীয়
গ) খাসমহল
ঘ) তপোবন
বিস্তারিত ব্যাখ্যা:
বিশেষ্য পূর্বপদের আগে নঞ্ (না অর্থবোধক) অব্যয় যোগ করে বহুব্রীহি সমাস করা হলে তাকে নঞ্ বহুব্রীহি বলে। নঞ্ বহুব্রীহি সমাসে সাধিত পদটি বিশেষণ হয়। যেমন :নেই নমন যার = অনমনীয়, ন (নাই) জ্ঞান যার = অজ্ঞান, বে (নাই) হেড যার = বেহেড, না (নাই) চারা (উপায়) যার = নাচার। নি (নাই) ভুল যার = নির্ভুল, না (নয়) জানা যা = নাজানা, অজানা ইত্যাদি। এরকম-নাহক, নিরুপায়, নির্ঝঞ্ঝাট, অবুঝ, অকেজো, বেপরোয়া, বেহুঁশ, অনন্ত, বেতার ইত্যাদি। বাকিগুলো হলোঃ জন দ্বারা শ্রুতি = জনশ্রুতি (তৃতীয়া তৎপুরুষ) ; তপের নিমিত্ত বন = তপোবন (চতুর্থী তৎপুরুষ) ; খাস যে মহল= খাসমহল (কর্মধারয়);
Related Questions
ক) নিরপরাধী
খ) নিরোপরাধী
গ) নিরপরাধ
ঘ) নিরপরাধি
Note : সঠিক শব্দটি 'নিরপরাধ'। 'নিরপরাধী' শব্দটি অশুদ্ধ হিসেবে প্রচলিত।
ক) উপমান কর্মধারয়
খ) মধ্যপদলোপী কর্মধারয়
গ) উপমিত কর্মধারয়
ঘ) রূপক কর্মধারয়
Note : 'কালস্রোত' (কাল রূপ স্রোত) একটি রূপক কর্মধারয় সমাস। এখানে কাল বা সময়কে স্রোতের সাথে অভেদ কল্পনা করা হয়েছে।
ক) কুসুমকোমল
খ) রাজর্ষি
গ) সুখসাগর
ঘ) বিড়ালতপস্বী
Note : 'সুখসাগর' (সুখ রূপ সাগর) একটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। অন্যগুলো উপমান বা সাধারণ কর্মধারয়।
ক) নিবাস
খ) বড়াই
গ) মনমাঝি
ঘ) ছাত্রকে
Note : 'মনমাঝি' একটি রূপক কর্মধারয় সমাস (মন রূপ মাঝি)। এটি একটি সমাস নিষ্পন্ন শব্দ।
জব সলুশন