'বেওয়ারিশ' কোন সমাসের উদাহরণ?
বেওয়ারিশ এর ব্যাসবাক্য বে (নেই) ওয়ারিশ যার।
যার এবং যাতে শুধুমাত্র বহুব্রীহি সমাসের ব্যাসবাক্যেই থাকে। বিশেষ্য পূর্বপদের আগে নঞ(না বোধক) অব্যয় যোগ করে বহুব্রীহি সমাস গঠিত হলে তাকে নঞ বহুব্রীহি সমাস বলে।
বেওয়ারিশ– বে(নেই) ওয়ারিশ যার।
যেহেতু এর ব্যাসবাক্যে না বোধক অব্যয় এবং যার রয়েছে সেহেতু বেওয়ারিশ সমাসটি নঞ বহুব্রীহি সমাস হবে।
Related Questions
'বেমানান' শব্দটি অব্যয়ীভাব সমাস-এর অন্তর্ভুক্ত।
পূর্বপদে অব্যয় যোগে যে সমাস হয় এবং যাতে অব্যয়ের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে অব্যয়ীভাব সমাস বলে।
'বেমানান' শব্দের ব্যাসবাক্য হলো: মানানের অভাব = বেমানান।
এখানে 'বে' উপসর্গটি অব্যয় হিসেবে 'অভাব' অর্থে ব্যবহৃত হয়েছে এবং পূর্বপদের অর্থের প্রাধান্য থাকায় এটি অব্যয়ীভাব সমাস।
এই সমাসের আরও কয়েকটি উদাহরণ:
• হিসাবের অভাব = বেহিসাব
• আদবের অভাব = বেয়াদব
ব্যাসবাক্য: বিদ্যা রূপ ধন = বিদ্যাধন, রূপক কর্মধারয় সমাস।
জব সলুশন