মধ্যগত স্বরসঙ্গতির উদাহরণ কোনটি?
আদি ‘ই’ এবং অন্ত্য ‘ই’-এর প্রভাবে মধ্যবর্তী ‘আ’ স্বরধ্বনি ‘ই’-তে পরিবর্তিত হয়ে ‘জিলিপি’ হয় (জিলাপি > জিলিপি)। এটি মধ্যগত স্বরসঙ্গতি।
Related Questions
শব্দের মধ্যে থাকা 'ই' বা 'উ' স্বরধ্বনি যদি তার নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হয়, তবে সেই প্রক্রিয়াকে 'অপিনিহিতি' বলে। যেমন: আজি > আইজ, সাধু > সাউধ। এখানে 'আজি'-র 'ই' আগে এসে 'আইজ' হয়েছে।
স্বরভক্তি' হলো যুক্তব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি এনে উচ্চারণ সহজ করার প্রক্রিয়া। এই প্রক্রিয়াটিরই অপর নাম 'বিপ্রকর্ষ' বা Anaptyxis। যেমন: প্রীতি > পিরীতি।
সঠিক উত্তর: কল্যাণীয়েষু ,সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী ‘-এষু’ হলো সপ্তমী বিভক্তির বহুবচন রূপ, যেমন: নর > নরেষু, কল্যাণীয় > কল্যাণীয়েষু ।
কল্যাণীয়েষু শব্দটির স্ত্রীবাচক কল্যাণীয়াসু, সুচরিতেষু শব্দটির স্ত্রীবাচক সুচরিতাসু, শ্রদ্ধাস্পদাসু শব্দটি স্ত্রীবাচক এবং প্রীতিাজনেষু শব্দটি দ্বারা নারীকে সম্বোধন করা হয় না।
জব সলুশন