ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোন নদী ?
ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী হলো যমুনা । ১৭৮৭ সালের ভূমিকম্পের পর ব্রহ্মপুত্রের মূল স্রোতধারা জামালপুরের দেওয়ানগঞ্জের কাছে থেকে নতুন পথ তৈরি করে যমুনা নদী নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে
Related Questions
বিশ্ব পরিবেশ দিবস জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালে প্রথমে সুইডেনের স্কটহোম অনুষ্ঠিত মানব পরিবেশ সম্মেলন প্রতিষ্ঠা পায়। যা ১৯৭৪ সালের ৫ জুন বিশ্বব্যাপী প্রথম বারের মতো পালিত হয় এবং বর্তমানে ঐ দিনেই এ দিসব পালিত হচ্ছে।
১৯৫২ সাল বাংলাদেশের ইতিহাসে প্রধানত ভাষা আন্দোলনের চূড়ান্ত রূপ ও শহীদদের রক্তের বিনিময়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবির জন্য বিখ্যাত। ২১শে ফেব্রুয়ারি (৮ই ফাল্গুন, ১৩৫৮) মাতৃভাষার মর্যাদাহানি রুখতে রফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের গুলিতে প্রাণ উৎসর্গ করেন [৭, ১১]। এই রক্তক্ষয়ী আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করে, যা পরবর্তীতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পথ প্রশস্ত করে
সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে।
থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয়।
- ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হওয়া কর্ণফুলী নদী, রাঙামাটি এবং চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের কাছে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে।
- ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে এ সৈকতের ব্যাপক ক্ষতি হয়েছিল।
- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭টি গানের সংকলন 'গীতাঞ্জলি' (১৯১০) কাব্য।
- এ কাব্যের গানগুলি ১৯০৮- ১৯০৯ সালের মধ্যে রচিত এবং গ্রন্থাকারে ১৯১০ সালে প্রকাশিত।
- গীতাঞ্জলির ১৫৭টি গানের মধ্য থেকে ১০৩টি গান/কবিতার ইংরেজি অনুবাদ Song Offerings নামে নভেম্বর, ১৯১২ সালে ইন্ডিয়া সোসাইটি থেকে প্রকাশিত হয়।
- Song Offerings এর ভূমিকা লিখেন ইংরেজ কবি W.B Yeats.
- 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের কিছু গানের ইংরেজি অনুবাদ করে দেন ব্রিটিশ লেখক ও অনুবাদক ব্রাদার জেমস ও জো উইন্টার।
- রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ Song Offerings এর জন্য নোবেল পান।
শব্দতরঙ্গ কোথাও বাধা পেয়ে উৎসে ফিরে এলে তাকে প্রতিধ্বনি বলে। ফ্যাদোমিটার যন্ত্র ব্যবহার করে সমুদ্রের গভীরতা মাপ হয়। এটি আলট্রাসনিক তরঙ্গ উৎপন্ন করে যা সমুদ্রের তলদেশ হতে প্রতিফলিত হয়ে ফিরে আসে এবং জাহাজে রক্ষিত হাইড্রোফোন যন্ত্রে ধরা পড়ে।কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে, তখন ঐ প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে ।
জব সলুশন