বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ৩ টি দেশ সদস্যপদ লাভ করে। এগুলো হচ্ছে - বাংলাদেশ' গ্রানাডা এবং গিনি সিবাউ' এর পূর্বে জাতিসংঘের সদস্য দেশ ৩ টি নিয়ে জাতিসংঘের সদস্য সংখ্যা দাড়ায় ১৩৮ টিতে। তবে বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬তম, গ্রানাডা ১৩৭ তম এবং গিনি সিবাউ ১৩৮ তম সদস্যপদ লাভ করে।
Related Questions
বাংলাদেশে বর্তমানে মোট ৪৯৫টি উপজেলা রয়েছে । এই উপজেলাগুলো দেশের ৮টি বিভাগের অন্তর্গত ৬৪টি জেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে [৩]। সর্বশেষ গঠিত উপজেলাগুলোর মধ্যে অন্যতম হলো মাদারীপুরের ডাসার, সুনামগঞ্জের মধ্যনগর এবং কক্সবাজারের ঈদগাঁও
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এডভোকেট বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি ছিলেন । তিনি বাংলাদেশের ইতিহাসে টানা দুই মেয়াদে দায়িত্ব পালনকারী প্রথম ব্যক্তি, যিনি ৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে দ্বিতীয় মেয়াদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন
পরিমাণের দিক থেকে শুষ্ক বাতাসে ৭৮.০৯% নাইট্রোজেন,২০.৭১% অক্সিজেন, ০.৯৩% আর্গন, ০.০৩% কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে অন্যান্য গ্যাস থাকে।
নাইট্রোজেন গ্যাস থেকে প্রধানত ইউরিয়া সার প্রস্তুত করা হয়। এই প্রক্রিয়ায় প্রথমে বাতাস থেকে নাইট্রোজেন ও প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোজেন নিয়ে হেবার-বস (Haber-Bosch) পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করা হয়, যা পরে কার্বন ডাই-অক্সাইডের সাথে বিক্রিয়া করে ইউরিয়া সারে পরিণত হয়।
বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩২ টি। ভারতের সাথে ৩০ টি, মায়ানমারের সাথে তিনটি।
জব সলুশন