'আজকালকার মেয়েরা যেমন মুখরা,তেমনি বিদ্বান'- এই বাক্যে কোন ধরনের ভুল আছে?
ক) প্রত্যয়গত
খ) বচনগত
গ) লিঙ্গগত
ঘ) কালগত
বিস্তারিত ব্যাখ্যা:
প্রদত্ত বাক্যটিতে লিঙ্গগত অশুদ্ধি রয়েছে।
• বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী, বাক্যের বিশেষ্য পদটি স্ত্রীলিঙ্গ হলে তার বিশেষণ পদটিকেও স্ত্রীলিঙ্গ হতে হয়।
• এখানে 'মেয়েরা' স্ত্রীলিঙ্গবাচক বিশেষ্য। এর একটি বিশেষণ 'মুখরা' (স্ত্রীলিঙ্গ) ঠিক থাকলেও, অপর বিশেষণ 'বিদ্বান' পুংলিঙ্গবাচক শব্দ।
• 'বিদ্বান' শব্দের শুদ্ধ স্ত্রীলিঙ্গ রূপ হলো 'বিদুষী'।
• সুতরাং, শুদ্ধ বাক্যটি হবে: "আজকালকার মেয়েরা যেমন মুখরা, তেমনি বিদুষী।"
Related Questions
ক) বিদ্বানী
খ) বিদুয়িনী
গ) বিদুষী
ঘ) বিদ্বী
Note : বিদ্বান (জ্ঞানী পুরুষ) এর স্ত্রীলিঙ্গ বিদুষী।
ক) রানি
খ) বাদশানী
গ) বেগম
ঘ) সম্রাজ্ঞী
Note : বাদশা (ফার্সি শব্দ) এর স্ত্রীলিঙ্গ বেগম।
ক) মহিলা কুলি
খ) কুলিনী
গ) কামিন
ঘ) কামিনী
Note : কুলি (শ্রমিক) এর স্ত্রীবাচক শব্দ কামিন।
জব সলুশন